কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। রবিবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন—কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া এলাকার আব্দুল হাই রিপনের ছেলে জাবির হোসেন (১৮) এবং তাঁর প্রতিবেশী আরমান মিয়ার ছেলে বিজয় (১৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কুলিয়ারচর পৌর এলাকার টিয়াকাটা গ্রামের জিতেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে জিৎ চন্দ্র বর্মন (১৮)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই জাবির ও বিজয়ের মৃত্যু হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত জিৎ চন্দ্র বর্মনকে উদ্ধার করে বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অন্যদিকে জাবির ও বিজয়কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছয়সূতী কাঁঠালতলা এলাকায় গত দুই বছরে অন্তত চারটি বড় দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি ঘটেছে। তাঁদের দাবি, সড়কের এই অংশটি উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় বারবার দুর্ঘটনা ঘটছে। স্থায়ী সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে বলে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে, তবে পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, ৩ জানুয়ারী প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় Read more

চৌহালীর যমুনায় বেওয়ারিশ জাহাজ, মালিকের সন্ধান চায় পুলিশ
চৌহালীর যমুনায় বেওয়ারিশ জাহাজ, মালিকের সন্ধান চায় পুলিশ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের যমুনা নদীর তীরে ভেড়ানো রয়েছে একটি ট্যাগবোট জাহাজ। প্রায় দুই সপ্তাহ ধরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের Read more

যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত জামায়াতসহ ৫ দলের মানববন্ধন চলছে
যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত জামায়াতসহ ৫ দলের মানববন্ধন চলছে

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন করছে জামায়াতে ইসলামীসহ ৫টি Read more

পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা
পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার সাময়ীক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এ ঘোষণা দিয়েছে।পাকিস্তান Read more

গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে পাবিপ্রবিতে গ্লোবাল স্ট্রাইক পালিত
গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে পাবিপ্রবিতে গ্লোবাল স্ট্রাইক পালিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এক গ্লোবাল স্ট্রাইক, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি Read more

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার(১১ এপ্রিল) উপজেলার চৌরখুলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন