টাঙ্গাইলের নাগরপুরে সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক মরহুম আফতাব উদ্দিন স্যারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২২ মার্চ) সকালে মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্যারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু। এ সময় তার সহধর্মিণী মনোয়ারা মুকুলও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খন্দকার ওয়াহিদ মুরাদ এবং খন্দকার নুরুল মোমেন কায়েস (কমল)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আহসান উদ্দিন (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ), বাবু চিত্তরঞ্জন চক্রবর্তী  (অবসরপ্রাপ্ত সহকারী সিনিয়র শিক্ষক, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ), মো. শমসের আলী খান (অবঃ সহকারী শিক্ষক), মো. কিতাব আলী (প্রধান শিক্ষক, নাগরপুর শহীদ শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয়) এবং মো. আব্দুল জলিল (অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহিনুর ইসলাম এবং সঞ্চালনা করেন মো. ফরহাদ হোসেন ডেভিড।আলোচনা সভায় বক্তারা মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্যারের শিক্ষাজীবন, আদর্শ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।পরে  বিকাল ২টায় একই প্রাঙ্গণে শুরু হয় ‘বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬’। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম।পুনর্মিলনী অনুষ্ঠানে দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ, আড্ডা ও আনন্দঘন পরিবেশে সময় কাটান। বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে গান, আড্ডা ও নানা পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।আয়োজকরা জানান, প্রিয় শিক্ষকের স্মৃতিকে সম্মান জানানো এবং পুরনো বন্ধুদের মাঝে বন্ধন দৃঢ় করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মিলনমেলা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও দেশকে ফ্যাসিবাদের যুগে নিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল
আবারও দেশকে ফ্যাসিবাদের যুগে নিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

আগামীর বাংলাদেশ গড়ার পথে কোনো বাঁধা এলে গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। Read more

আনোয়ারায় ৮ মাসে ১১টি ধর্ষণ মামলা
আনোয়ারায় ৮ মাসে ১১টি ধর্ষণ মামলা

চট্টগ্রামের আনোয়ারাকে বলা হয় দক্ষিণ চট্টগ্রামের শিল্পজোন। এ উপজেলার কেইপিজেডসহ অসংখ্য শিল্পকারখানায় প্রতিদিন কাজ করছেন ৩০-৪০ হাজারেরও বেশি শ্রমিক। এর Read more

আমি এখনো প্রেসিডেন্ট, অপহরণ করা হয়েছে— মার্কিন আদালতে বললেন মাদুরো
আমি এখনো প্রেসিডেন্ট, অপহরণ করা হয়েছে— মার্কিন আদালতে বললেন মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর গতকাল প্রথমবারের মতো আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক Read more

শেখ হাসিনার মামলায় জবানবন্দিতে যা বলেছেন বদরুদ্দীন উমর
শেখ হাসিনার মামলায় জবানবন্দিতে যা বলেছেন বদরুদ্দীন উমর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত বদরুদ্দীন উমর। মৃত্যুর আগে এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে Read more

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং
জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং

অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাকচ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন