হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(২১ মার্চ) বিকালে উপজেলার সালামতপুর পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের কুরাগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে মিম আক্তার গত এক মাস ধরে নানাবাড়ি সালামতপুরে অবস্থান করছিল। ঈদের দিন বিকালে রাস্তা পারাপারের সময় নবীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর প্রাইভেটকারটি আটক করা হয়েছে; তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্র জনতার ওপর হামলা ঘটনাসহ একাধিক মামলায় আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার Read more

অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগ দিতেই ওয়ানডে ক্রিকেট থেকে Read more

হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব গভীর’ আলোচনা চলছে: ট্রাম্প
হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব গভীর’ আলোচনা চলছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ‘খুব গভীর’ Read more

‘সহজ ছিল না, তবু ঘুরে দাঁড়িয়েছে লিটন’
‘সহজ ছিল না, তবু ঘুরে দাঁড়িয়েছে লিটন’

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছেন লিটন দাস। সিরিজের প্রথম ম্যাচে রান না পেলেও পরের দুই ম্যাচে করেন Read more

ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখন সবচেয়ে বেশি: মান্না
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখন সবচেয়ে বেশি: মান্না

ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। তাই মব কালচারের মাধ্যমে সেই জনপ্রিয়তা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন