মালয়েশিয়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।শুক্রবার (২০ মার্চ) রাতে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর এলাকার মাস্টারবাড়ির বাবুল মিয়া খয়েরপুর মুন্সিবাড়ির আজিজুল ইসলামকে মালয়েশিয়ায় নিয়ে যান। সেখানে আজিজুলকে ভালো একটি কাজ দেওয়ার কথা বলে আকামার জন্য টাকা নিয়ে কাজের ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেন আজিজুল। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে আজিজুল মালয়েশিয়ায় থাকতে না পেরে দেশে ফিরে আসেন। সম্প্রতি বাবুল মিয়া দেশে ফিরলে আজিজুল তার কাছে টাকা ফেরত চান এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছেও বিচার দেন। এ নিয়ে শুক্রবার বিকেলে স্থানীয় কদমচাল বাজারে আজিজুলকে পেয়ে বাবুল মিয়া তার বিরুদ্ধে বিচার দেওয়ার বিষয়টি জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের বিপুল সংখ্যক লোকজন টেঁটা, বল্লম, দা’সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, অর্থনৈতিক লেনদেন নিয়ে তাদের দুইজনের মধ্যে পূর্ববিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম কারাগারে বন্দি সজিবের মৃত্যু ঘিরে রহস্য, উঠছে টাকা দাবির অভিযোগ
চট্টগ্রাম কারাগারে বন্দি সজিবের মৃত্যু ঘিরে রহস্য, উঠছে টাকা দাবির অভিযোগ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. ফারজাদ হোসেন সজীব (৩২) নামে এক কয়েদির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে কারা ব্যবস্থার Read more

খাগড়াছড়িতে বাল্যবিবাহ রোধে অভিযান, বর-আত্মীয়রা পালালেও জরিমানা
খাগড়াছড়িতে বাল্যবিবাহ রোধে অভিযান, বর-আত্মীয়রা পালালেও জরিমানা

খাগড়াছড়ির রামগড়ে বাল্যবিবাহ দেওয়ার সময় প্রশাসনের হানায় বর ও কনে পক্ষ পালিয়ে গেলেও জরিমানা গুনতে হয়েছে উভয় পক্ষকে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) Read more

প্লাস্টিক দূষণ প্রতিরোধে বৈশ্বিক চুক্তিতে পৌঁছাতে জাতিসংঘের বৈঠক শুরু
প্লাস্টিক দূষণ প্রতিরোধে বৈশ্বিক চুক্তিতে পৌঁছাতে জাতিসংঘের বৈঠক শুরু

প্লাস্টিক দূষণ প্রতিরোধে একটি বৈশ্বিক বাধ্যতামূলক চুক্তিতে পৌঁছাতে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। এ লক্ষ্যে গত বছর দক্ষিণ কোরিয়ায় Read more

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ীর নজরদিঘি আমবাগ এলাকায় একটি টিনশেড ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আগুন Read more

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী Read more

ইরানে যুদ্ধ বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ
ইরানে যুদ্ধ বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ

যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক নেই এবং এ কারণে ভুক্তভোগী হচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষ। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন