উপমহাদেশের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। দেশ-বিদেশের লাখো মুসল্লির সমাগমকে কেন্দ্র করে চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শুক্রবার (২০ মার্চ) কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রস্তুতির এসব তথ্য নিশ্চিত করেছেন।২০১৬ সালের জঙ্গি হামলার স্মৃতি মাথায় রেখে এবার নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না। মাঠে ১১০০ পুলিশ সদস্যের পাশাপাশি র‍্যাবের ৬টি টিম, ৫ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন সেনাবাহিনী এবং ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন থাকবে। পুরো এলাকা পর্যবেক্ষণে থাকছে ৬৪টি সিসি ক্যামেরা ও ড্রোন। এছাড়া ৪টি ওয়াচ টাওয়ার এবং ১৩টি আর্চওয়ে গেট স্থাপন করা হয়েছে। মুসল্লিদের তল্লাশির জন্য ২৮টি প্রবেশপথে হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের শুধুমাত্র জায়নামাজ নিয়ে মাঠে আসার অনুরোধ জানানো হয়েছে।সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই বিশাল জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।দূর-দূরান্তের মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করবে। একটি ট্রেন কিশোরগঞ্জ-ময়মনসিংহ এবং অন্যটি ভৈরব-কিশোরগঞ্জ রুটে চলাচল করবে। ঈদের আগের দিন থেকেই শহরে যানবাহন চলাচল সীমিত রাখা হবে।১৮২৮ সালে শাহ সুফি সৈয়দ আহমদ নরসুন্দা নদীর তীরে এই মাঠ প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি আছে, এক সময় এই মাঠে সোয়া এক লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন বলে এর নাম হয় ‘সোয়া লাখিয়া’, যা কালক্রমে ‘শোলাকিয়া’ হিসেবে পরিচিতি পায়। বর্তমানে এখানে তিন লাখেরও বেশি মানুষের সমাগম ঘটে। করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার পূর্ণ উদ্দামে জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।জরুরি প্রয়োজনে মাঠে ছয়টি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম, ফায়ার সার্ভিস এবং ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল টিম মোতায়েন থাকবে। এছাড়া মাঠের শৃঙ্খলা রক্ষায় ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপিকর্মীসহ আহত ৩
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপিকর্মীসহ আহত ৩

‘চোর’ অপবাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভের  নেতৃত্বে Read more

সরকারের সুচিন্তিত কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: শফিকুল আলম
সরকারের সুচিন্তিত কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।সোমবার (০৭ জুলাই) নিজের ভেরিফায়েড Read more

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ১২
নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ১২

নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতোসো গ্রামে একটি খনি স্থাপনায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ সময়ে আরও তিনজনকে অপহরণ Read more

বাঘায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
বাঘায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

"শ্রমিক-মালিক এক হয়ে, গোড়বো এদেশ নতুন করে" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহীর বাঘায় ১লা মহান মে দিবস এবং জাতীয় পেশাগত Read more

জামায়াতের কেউ যুদ্ধাপরাধ করেনি: অধ্যাপক ফাহমিদুল হক
জামায়াতের কেউ যুদ্ধাপরাধ করেনি: অধ্যাপক ফাহমিদুল হক

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর কেউ যুদ্ধাপরাধ করেনি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর এক্সপেরিমেন্টাল হিউম্যানিটিজ বার্ড কলেজের ভিজিটিং অধ্যাপক Read more

বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে শ্রীলঙ্কা। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন