বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা মারা গেছেন। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার (১৮ মার্চ) তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও ‘এশিয়া দো’ আনুষ্ঠানিকভাবে এই শোক সংবাদটি প্রকাশ করেছে। সুতোমুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে অ্যানিমেশন জগতে।সুতোমু শিবায়ামা ১৯৮৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা দুই দশকেরও বেশি সময় ‘ডোরেমন’ টিভি সিরিজের প্রধান পরিচালক হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয়, ডোরেমনের জনপ্রিয় ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও তার হাত ধরে তৈরি হয়েছে। নোবিতা, শিজুকা ও ডোরেমন চরিত্রগুলোকে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে প্রিয় করে তোলার পেছনে তার অবদান অনবদ্য।১৯৬৩ সালে ‘তোয়েই অ্যানিমেশন’-এ কাজের মাধ্যমে তার পথচলা শুরু হয়। ১৯৭৮ সালে তিনি নিজের অ্যানিমেশন স্টুডিও ‘এশিয়া দো’ প্রতিষ্ঠা করেন। ডোরেমন ছাড়াও তিনি ‘নিনতামা রানতারো’, ‘চিবি মারুকো’ ও ‘কাইকেসু জোরোরি’-র মতো জনপ্রিয় সিরিজ পরিচালনা করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রিয় ছোটবেলার কারিগরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। জাপানি অ্যানিমেশন জগতের এই নক্ষত্রের প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখা হচ্ছে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিলিতে কমেছে দেশি শুকনো মরিচের দাম
হিলিতে কমেছে দেশি শুকনো মরিচের দাম

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কমেছে দেশি শুকনো মরিচের দাম। কেজি প্রতি ১০০ থেকে ১২০ কমে বর্তমানে শুকনো মরিচ প্রকারভেদে Read more

কালকিনিতে কবিরাজের রুটি খেয়ে হাসপাতালে ভর্তি প্রবাসীর স্ত্রী
কালকিনিতে কবিরাজের রুটি খেয়ে হাসপাতালে ভর্তি প্রবাসীর স্ত্রী

মাদারীপুরের কালকিনিতে কবিরাজের রুটি খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবাসীর স্ত্রী। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে তার নিজ বাড়িতে এ Read more

ঢাবির বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ কাজ শুরু শিগগিরই
ঢাবির বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ কাজ শুরু শিগগিরই

চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের Read more

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ২০
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ২০

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী Read more

শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে
শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে

তাপমাত্রা কমে তীব্র শীতে কাঁপছে গোটা কুড়িগ্রাম। শীতের তীব্র প্রভাব পড়েছে জনজীবনে। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। Read more

দেওয়ানগঞ্জে দুই গ্রুপের দ্বন্দ্বে ৯ মাস ধরে রাস্তার সংস্কার কাজ বন্ধ
দেওয়ানগঞ্জে দুই গ্রুপের দ্বন্দ্বে ৯ মাস ধরে রাস্তার সংস্কার কাজ বন্ধ

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে কাঠার বিল-সানন্দবাড়ী সড়কের লংকারচর সকাল বাজার অংশের ৭০ মিটার সংস্কারকাজ দীর্ঘ ৯ মাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন