ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে একটি পিকআপ ও গাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে জেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে রাজধানী ঢাকা থেকে যাত্রী ও মালপত্র নিয়ে একটি পিকআপ বরিশালের দিকে যাচ্ছিল। পিকআপটি মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক (বরিশাল) থেকে আসা একটি গাছবোঝাই ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুই শিশুসহ অন্তত ১০ জন আহত হন।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নিলে সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার বিষয়ে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমন্ত অবস্থায় থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু
দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু

হাঁটার উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভালো মেজাজ, হৃদযন্ত্রের স্বাস্থ্য, ওজন নিয়ন্ত্রণ, পেশি শক্তিশালীকরণ—সবকিছুতেই হাঁটার ভূমিকা অনন্য। তবে Read more

৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর টু’
৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর টু’

মুক্তির আগেই বক্স অফিসে ঝড়ের আভাস দিচ্ছে বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’। জনপ্রিয়তার এমনই তুঙ্গে যে, Read more

ডাকের রেকর্ড গড়লেন বিরাট কোহলি
ডাকের রেকর্ড গড়লেন বিরাট কোহলি

অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ৭ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। তবে ফেরাটা সুখকর হয়নি। প্রথম ম্যাচে ৮ বল খেলে Read more

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে সীমাহীন দুরবস্থা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে সীমাহীন দুরবস্থা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি-রপ্তানি পণ্য ব্যবস্থাপনা ধুঁকছে। রয়েছে কার্গো গুদামের সংকট, দক্ষ জনবল ও আধুনিক যন্ত্রপাতির অভাব। সরকারি Read more

সবজির বাজারে উত্তাপ বাড়িয়েছে কাঁচা মরিচ
সবজির বাজারে উত্তাপ বাড়িয়েছে কাঁচা মরিচ

সপ্তাহ ব্যবধানে বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচের দাম। গত কয়েক দিনের বৃষ্টির কারণে কমেছে মরিচের সরবরাহ। চাহিদার চেয়ে যোগান কম থাকায় Read more

গাজীপুরে চাঁদাবাজি মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গাজীপুরে চাঁদাবাজি মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুরে অটোষ্ট্যান্ডে চাঁদাবাজির মামলায় আসামী ভূমিদস্যু ইসলাম উদ্দিনসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন