পবিত্র ঈদুল ফিতর মানেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। কিন্তু কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিস্তীর্ণ হাওরে বোরো আবাদে ব্যস্ত থাকা প্রায় ২৫ হাজার ‘জিরাতি’ (বসতি স্থাপনকারী কৃষক) কৃষকের ভাগ্যে এবারও জোটেনি সেই আনন্দ। একাকীত্বের যন্ত্রণা আর ফসলের মায়ায় খোলা আকাশের নিচে অস্থায়ী ছাপরা ঘরেই তাঁদের কাটছে ঈদের দিন।সরেজমিনে দেখা যায়, হাওরের বুকজুড়ে সবুজের সমারোহ। সেই সবুজের মাঝেই ছোট ছোট ছাপরা ঘরে জিরাতিদের অস্থায়ী বসতি। কার্তিক থেকে বৈশাখ—এই ছয় মাস নিজের ঘরবাড়ি ও আত্মীয়স্বজন ফেলে তাঁরা হাওরে অবস্থান করেন। নেই বিদ্যুৎ, নেই সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা। গবাদিপশুর সঙ্গে গাদাগাদি করে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়েই দিন-রাত কাটছে এই খাদ্য সৈনিকদের।জিরাতিদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের প্রধান সংকট সুপেয় পানির। নিরুপায় হয়ে নদীর পানি পান করতে হয়, যা চরম স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সারতে হয় তাঁদের। করিমগঞ্জ থেকে আসা কৃষক আফতু মিয়া বলেন, “ঈদের সময় পরিবারকে খুব মনে পড়ে। কিন্তু ফসল বাঁচাতে এখানে থাকতেই হয়। আয় তেমন নেই, উল্টো ঋণের চাপ বাড়ছে।” তাড়াইল থেকে আসা খাইরুল ইসলাম জানান, রাতের বেলা গরু-ছাগলের সঙ্গে থাকতে হয়, খাবার পানি ও টয়লেটের কোনো ব্যবস্থা নেই।হাওরাঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রকোপ বেড়েছে। অনেক সময় আকস্মিক বন্যায় ফসলহানির ঘটনাও ঘটে। তবুও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বছরের পর বছর ধরে বাপ-দাদার এই পেশা ধরে রেখেছেন তাঁরা।কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান জিরাতিদের দুর্ভোগের কথা স্বীকার করে জানান, “জেলা সমন্বয় কমিটির মিটিংয়ে আমি জিরাতিদের অমানবিক জীবনযাপনের বিষয়টি তুলে ধরেছি। তাঁদের সুপেয় পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। মানবিক দিক বিবেচনা করে তাঁদের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”বিশেষজ্ঞরা মনে করছেন, হাওরের এই বিশাল জনগোষ্ঠীর জন্য নিরাপদ আবাসন ও মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদনে আরও ইতিবাচক প্রভাব পড়বে এবং তাঁদের জীবনমান উন্নত হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২
নাটোরে ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে রডভর্তি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক দুর্ঘটনায় হেলপার Read more

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি মারা গেছেন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ৮৫ বছর বয়সে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী মৃত্যুবরণ Read more

দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জেরে হামলা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জেরে হামলা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে Read more

নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স
নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত Read more

এবার নিজ দেশের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ কর্মকর্তা
এবার নিজ দেশের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ কর্মকর্তা

এবার ইরান যুদ্ধের জেরে পদত্যাগ করেছেন মার্কিন জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালক জো কেন্ট। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ Read more

শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও ২০০৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন