নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে নীতিমালায় পরিবর্তন আনা হবে।বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর সদরঘাট এলাকায় যাত্রী নিরাপত্তা, সেবা ও সার্বিক পরিস্থিতি তদারকি শেষে তিনি এ কথা বলেন।রাজিব আহসান বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠার বিষয়টি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। লঞ্চে নৌকা থেকে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তে আমরা খুবই কঠোর।তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কঠোর নজরদারি করা হবে। সাধারণ মানুষকে অনুরোধ করবো, আপনারা নিয়ম মেনে চলুন এবং নিজেদের জীবনের নিরাপত্তার প্রতি যত্ন নিন। ভবিষ্যতে পারাপারের ব্যবস্থায় পরিবর্তন এনে ঘাট থেকে দূরে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যাতে অনিয়ন্ত্রিতভাবে নৌকা-লঞ্চ চলাচল বন্ধ করা যায়।অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এখন পর্যন্ত একজন যাত্রীও আমাদের কাছে অভিযোগ করেনি যে তার কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছে।রাজিব আহসান বলেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সরকার এরই মধ্যে ভাড়া ১০ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছে এবং তা কার্যকর রয়েছে। প্রতিদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলছে।কেউ যদি অতিরিক্ত ভাড়ার অভিযোগ করে, তবে তার ভিত্তি উপস্থাপনের আহ্বান জানান তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই যুগ ধরে জরাজীর্ণ টিনসেডের মধ্যে পাঠদান, দুর্ঘটনার আশঙ্কা
দুই যুগ ধরে জরাজীর্ণ টিনসেডের মধ্যে পাঠদান, দুর্ঘটনার আশঙ্কা

বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল পঁচিশ বছর আগে। তখন থেকেই টিনের ছাউনি ও কাঠ দিয়ে শ্রেণীকক্ষগুলো তৈরি করা হয়। সময়ের সাথে সাথে Read more

এবার সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বললেন কিয়ার স্টারমার
এবার সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বললেন কিয়ার স্টারমার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই ‘আন্তর্জাতিক আইন Read more

চাঁদাবাজি-দখলবাজি করলে কোনো ছাড় নয়: আহমেদ আযম খান
চাঁদাবাজি-দখলবাজি করলে কোনো ছাড় নয়: আহমেদ আযম খান

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘নেতাকর্মীরা কেউ লুটপাট, চাঁদাবাজি, দখলবাজিসহ কোনো প্রকার অপকর্ম করবেন Read more

দুয়ের জোড়া গোলে কলম্বিয়াকে হারাল ফ্রান্স
দুয়ের জোড়া গোলে কলম্বিয়াকে হারাল ফ্রান্স

ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় ফ্রান্স। যেখানে পুরো একাদশই বদলে ফেলেন কোচ দিদিয়ের Read more

ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত
ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে পৈত্রিক জমির গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে Read more

শাহজালালে অগ্নিকাণ্ড, ঢাকার ফ্লাইট নামল সিলেটে
শাহজালালে অগ্নিকাণ্ড, ঢাকার ফ্লাইট নামল সিলেটে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যে কারণে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন