দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নসিমন (ভটভটি) এর ধাক্কায় ফিরোজা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের শওগুনখোলা গ্রামে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শওগুনখোলা গ্রামের বাসিন্দা ও মৃত আমের আলীর স্ত্রী ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি নসিমন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে নসিমনটি আটক এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস

বাংলাদেশ ও ভারতের বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার বেনাপোল রেলপথে আমদানিতে নেমেছে নজিরবিহীন ধস। বেনাপোল-পেট্রাপোল রেল স্টেশন দিয়ে বন্ধ হয়ে গেছে খাদ্যসহ Read more

গাজীপুর কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুর কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে Read more

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা কাইয়ুম মণ্ডল গ্রেপ্তার
গাইবান্ধায় ছাত্রলীগ নেতা কাইয়ুম মণ্ডল গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকার বিরোধী তৎপরতা ও জামায়াত অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পীরজাদা আবু Read more

গ্যাস সচল, সিইউএফএল অচল
গ্যাস সচল, সিইউএফএল অচল

রাষ্ট্রায়ত্ত সার উৎপাদন কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ গ্যাসের কোনো সংকট না থাকা সত্ত্বেও হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে Read more

শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবক গ্রেপ্তার
শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবক গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ বছরের শিশু অপহরণের ঘটনায় পুলিশি তৎপরতায় অল্প সময়ের মধ্যেই নাটোরের লালপুরে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করেছে। Read more

গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি
গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন। তিনি মেলানিয়াকে আহ্বান জানান, ইউক্রেনের শিশুদের মতোই গাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন