কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি থেকে না বলে বেরিয়ে জুলেখা বেগম (৩৮) নিখোঁজ হয়েছেন। গত ১৩ দিনেও তার খুঁজ মেলাতে পারেনি পরিবার।জুলেখা বেগম, ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর পশ্চিমপাড়া এলাকার মুছা খাঁনের স্ত্রী  তাদের ১২ বছর বয়সের এক ছেলে সন্তান রয়েছে।স্ত্রী নিখোঁজের ঘটনায় স্বামী মুছা খাঁন মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে ভৈরব থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেছেন যাহার জিডি নং ৬৭৭।  নিখোঁজ জুলেখার গায়ের রং ফর্সা বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে ছিলে লাল রঙের সালোয়ার কামিজ উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি। সে মানসিক ভাবে ভারসম্যহীন বটে।এদিকে নিখোঁজ জুলেখার স্বামী মুছা খাঁন বলেন, দাম্পত্য জীবনে আমাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের দু-বছর পর থেকে বিভিন্ন সময় বাড়ি থেকে না বলে বেরিয়ে যেতো ২-৩ দিন পর নিজের ইচ্ছে মত বাড়ি ফিরে আসতো। কিন্তু গত (৬ মার্চ) শুক্রবার বিকেলে আমি বাড়িতে না থাকা অবস্থায় কাউকে না বলে বেরিয়ে যায় আর ফিরে আসেননি। গত ১৩ দিন ধরে আত্নীয় স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ করেও সন্ধান মেলেনি। মুছা খাঁন সাংবাদিকদের আরও বলেন, তার স্ত্রী জুলেখা বেগম নিখোঁজের পর থেকে তিনি ও তাদের ১২ বছর বয়সের সন্তান হতাশ হয়ে পড়েছেন। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, নিখোঁজের ঘটনায় জুলেখার স্বামী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫ শতাধিক। এতে করে অবরুদ্ধ Read more

মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি
মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে বাস সংকট ও টিকিটের অভাবে Read more

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন
চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে সারাদেশে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে Read more

জুলাইয়ের ১২ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে
জুলাইয়ের ১২ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

চলতি জুলাইয়ের প্রথম ১২ দিনে দেশে ১০৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার Read more

বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ
বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ

যশোরের বেনাপোলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে ফিল্ম স্টাইলে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন