ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা ডা. আলী লারিজানিকে হত্যা করেছে ইসরাইল। এর প্রতিশোধ নেওয়ার জন্য অবৈধ ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। তেল আবিবসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের সামরিক ও সরকারি স্থাপনায় এসব হামলা চালায় বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এতে ব্যবহার করা হয় খোররামশাহ-৪ এবং কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেকান প্রজেক্টাইল। শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইসরাইলের বিভিন্ন শহরে, বিশেষ করে গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে ইসরাইলি যুদ্ধবিমান রাখা ছিল। ইসরাইলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তেল আবিবের কাছে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনটি বেসরকারি বিমান ‘মারাত্মকভাবে’ ক্ষতিগ্রস্ত হয়েছে।গত কয়েক দিনে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিমানে আগুন ধরে গিয়েছিল বলেও জানানো হয়েছে।এর আগে বুধবার (১৮ মার্চ) ইরান জানায়, বেন গুরিয়ান বিমানবন্দরে ইসরাইলি সামরিক বাহিনীর রিফুয়েলিং জেটে ড্রোন হামলা জালিয়েছে আইআরজিসি।ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনী জানিয়েছে, তারা অধিকৃত অঞ্চলে জায়নবাদী শাসকের জ্বালানি সরবরাহকারী জেটে ড্রোন হামলা চালিয়েছে।বুধবার (১৮ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, বেন গুরিয়ান বিমানবন্দরে অবস্থানরত জায়নবাদী শাসকের কৌশলগত রিফুয়েলিং বিমানগুলোকে লক্ষ্য করে একঝাঁক ড্রোন হামলা চালানো হয়েছে।সেনাবাহিনী আরও অঙ্গীকার করেছে, ইরানি শহীদদের রক্তের প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরাইলি শত্রুদের বিরুদ্ধে এই প্রতিশোধমূলক অভিযান দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে।গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর মার্কিন ও ইসরাইলি শাসকগোষ্ঠী ইরানের বিরুদ্ধে উস্কানিহীন ও ব্যাপক সামরিক হামলা শুরু করে।এ আগ্রাসনে ইরানের সামরিক ও বেসামরিক অবস্থানগুলোতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে প্রচুর হতাহত এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঢেউ আছড়ে ফেলে পাল্টা প্রতিশোধমূলক অপারেশন পরিচালনা করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় হামলা চালাল ইসরাইল, নিহত ৭
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় হামলা চালাল ইসরাইল, নিহত ৭

হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরও ইসরাইল গাজায় বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। এতে শনিবার ভোর থেকে অন্তত Read more

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ
সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান Read more

বাংলাদেশকে শিক্ষা দিতে হবে, আসামের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
বাংলাদেশকে শিক্ষা দিতে হবে, আসামের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর হুমকি ঘিরে দুদেশের মধ্যে নতুন Read more

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (৩২) হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী তারজিনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন