সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কয়েকটি তেল স্থাপনায় কয়েক ঘণ্টার মধ্যে হামলা চালানো হবে এমনটি জানিয়ে সেগুলো খালি করার হুমকি দিয়েছে ইরান। বুধবার (১৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের তিন দেশের কর্তৃপক্ষকে ওই হুমকি দেয়া হয়েছে। খবর আল জাজিরার।প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সামরেফ পরিশোধনাগার ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারির আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার এই সতর্কবার্তা দেয়া হয়েছে।সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এসব কেন্দ্র এখন সরাসরি ও বৈধ লক্ষ্যে পরিণত হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলোতে হামলা চালানো হবে। যে কারণে সব নাগরিক, বাসিন্দা এবং কর্মীদের অবিলম্বে এসব এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।ইরানের সাউথ পার্স এবং আসালুয়েহতে অবস্থিত তেল স্থাপনা হামলার শিকার হওয়ার কিছুক্ষণ পরই ওই হুঁশিয়ারি দেয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে বলে ইসরায়েলি জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীঘ্রই পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলসচিব
শীঘ্রই পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলসচিব

খুব শিগগির ঢাকা-পাবনা সরাসরি রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম শোভন।শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পাবনার বেড়া Read more

চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?
চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে।নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিরক্ষা খাতের এই Read more

বউ রেখে অন্য মেয়ের সঙ্গে সংসার, অতঃপর…..
বউ রেখে অন্য মেয়ের সঙ্গে সংসার, অতঃপর…..

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে রাকিব (৩০) নামে যুবক ও নিপা (২৬) নামে যুবতীকে আটক করেছে পুলিশ। সোমবার Read more

জামায়াত-ইসলামী আন্দোলন শক্ত অবস্থানে, চ্যালেঞ্জে বিএনপি
জামায়াত-ইসলামী আন্দোলন শক্ত অবস্থানে, চ্যালেঞ্জে বিএনপি

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বরিশাল-৫ (সদর) আসনের সমীকরণ ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মহানগর বিএনপির মধ্যে একাধিক গ্রুপে Read more

জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।রোববার বিকেল সাড়ে ৪টার Read more

প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল
প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল

বাংলাদেশি কর্মীদের সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।    আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন