প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৮ মার্চ ) রাত ৮টা ৪৫ মিনিট থেকে এই রুটে সব ধরনের ফেরি চলাচল স্থগিত করেছে বিআইডব্লিউটিসি কৃর্তপক্ষ। ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আকস্মিক বৈরী আবহাওয়ার কারণে নদীতে তীব্র ঢেউ ও দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে পাটুরিয়া ঘাট ও দৌলতদিয়া ঘাট প্রান্তে বেশ কয়েকটি ফেরি আটকে আছে এবং মাঝনদীতে ২টি ফেরি অবস্থান করছে।এদিকে ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকায় ফেরি বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেক যানবাহন দীর্ঘ সময় ধরে ঘাট এলাকায় আটকে রয়েছে। যাত্রীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে, বিশেষ করে যারা ঈদের আগেই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে চান।ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রী ও চালকরা জানান, হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। দীর্ঘ সময় গাড়িতে এসে আবার ঘাটে বসে থাকায় খাদ্য ও বিশ্রামের সমস্যাও দেখা দিয়েছে।এ বিষয়ে  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাম হোসেন জানান, আবহাওয়া স্বাভাবিক হলেই পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। তবে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে ঈদ যাত্রাকে সামনে রেখে এ ধরনের পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৪ মার্চ) ব্রিটিশ হাইকমিশনার সারাহ Read more

আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা
আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব Read more

খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণে আসিফ নজরুল
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণে আসিফ নজরুল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের স্মৃতিসহ দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে Read more

‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’
‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে দুই শিশুকে ফেলে যাওয়ার ঘটনায় তাদের মা–বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। Read more

বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পড়েছে সুদান: শায়খ আহমাদুল্লাহ
বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পড়েছে সুদান: শায়খ আহমাদুল্লাহ

আফ্রিকার দেশ সুদানে গণহত্যা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।শনিবার (১ নভেম্বর) Read more

৩৫ হাজার মানুষের পরিশ্রমে পরিচ্ছন্ন সব সিটি কর্পোরেশন: উপদেষ্টা আসিফ
৩৫ হাজার মানুষের পরিশ্রমে পরিচ্ছন্ন সব সিটি কর্পোরেশন: উপদেষ্টা আসিফ

কুরবানির ঈদে দেশের সব সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন