টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মাঝখানে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ফারুক হোসেন (৪৫) মির্জাপুর উপজেলার রশিদ দেওহাটা গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মিনিবাস মহাসড়কের দেওহাটা অংশে একটি প্রাইভেটকারকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সামনে থাকা একটি মোটরসাইকেলের ওপর আছড়ে পড়ে। এই ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফারুক হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন; তিনি বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনাকবলিত মিনিবাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব
নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব

করোনা ও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণে পূর্বে নিষিদ্ধ করা কনটেন্ট নির্মাতাদের পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। মঙ্গলবার (২৩ Read more

আমাদের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে: নাছির
আমাদের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসনে এখনও ছাত্রলীগের দোসর ও ফ্যাসিস্টরা রয়ে গেছে বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন Read more

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২০
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২০

কুমিল্লা সদর দক্ষিণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতা–কর্মীর ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশের করা মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার Read more

‘ক্ষমতার ভর জনগণের কাছে নিতে সচেতনভাবে গণভোট দিতে হবে’
‘ক্ষমতার ভর জনগণের কাছে নিতে সচেতনভাবে গণভোট দিতে হবে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোটে সকলকেই অংশ নিতে হবে, Read more

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়

লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সের কল্যাণে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন