মুন্সিগঞ্জের সিরাজদিখানে জুয়া খেলার অপরাধে ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ এলাকার একটি টিনশেড ঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাজীরবাগ গ্রামের মৃত লপতে আলীর ছেলে মো. নুর উদ্দিন (৫৪), টঙ্গীবাড়ী উপজেলার দ্বিপাড়া গ্রামের আ. সামাদের ছেলে মো. জাহাঙ্গীর (৪০), কাজীরবাগ গ্রামের ফরহাদ কাজীর ছেলে মো. মাসুম গাজী (৪০), ফুরসাইল গ্রামের মৃত আমির কাজীর ছেলে মো. আনোয়ার কাজী (৫২) এবং কাজীরবাগ গ্রামের মৃত নুর ইসলাম কাজীর ছেলে মো. সিরাজুল কাজী (৬০)।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজীরবাগ গ্রামে অভিযান চালিয়ে সিরাজুল কাজীর একটি টিনশেড ঘরের ভেতর থেকে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৫১ হাজার ৫০০ টাকা এবং ২ প্যাকেট তাস উদ্ধার করা হয়।তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের ৫২ কর্মকর্তার রদবদল
পুলিশের ৫২ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি Read more

টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯
টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯

 যুক্তরাষ্ট্রের টেক্সাসে চারদিনের ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টা পর্যন্ত ১০৪ জনের মৃত্যুর খবর Read more

দেশে সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ: রিজভী
দেশে সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ: রিজভী

বাংলাদেশে সবচেয়ে শ্রমিক সমাজ অবহেলিত বলে জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, বাজারমূল্যের Read more

নবীগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা
নবীগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪০) হত্যায় মামলা দায়ের করা হয়েছে। সেখানে সাংবাদিকসহ প্রায় ১৩৫ জনের নাম এজাহারে Read more

টিভিতে আজকের খেলা (১৭ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৭ আগস্ট)

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ আর্সেনেলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সন্ধ্যায় চেলসির প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।টপ এন্ড টি-টোয়েন্টিশিকাগো-অ্যাডিলেডসকাল ৭-৩০ মি., টি স্পোর্টসনর্দার্ন-হোবার্টবেলা Read more

এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন
এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন

মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আসন্ন এশিয়া কাপ ২০২৫–এর ম্যাচ সময়সূচিতে পরিবর্তন এনেছে আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন