আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। তবে চাপ থাকলেও পারাপারে এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা গেছে, এই দুই নৌরুটে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, এবারের ঈদযাত্রায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ১৭টি এবং আরিচা–কাজিরহাট রুটে ৫টি ফেরি চলাচল করছে। এছাড়া সাধারণ যাত্রী পারাপারে সহায়তা দিতে ৩৩টি লঞ্চ চালু রাখা হয়েছে।মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মহরম আলী জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দুই নৌরুটে পুলিশ সদস্যসহ মোট ৪১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। ঘাট এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা গণমাধ্যমকে জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে ঘাট এলাকা ও মহাসড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তদারকি জোরদার করা হয়েছে।বিআইডব্লিউটিসি-এর ডিিজিএম আব্দুস সালাম বলেন, “বাড়তি চাপ সামাল দিতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছি। আশা করছি, যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের দুই আয়রনম্যানের বিশ্বজয়ে নতুন ইতিহাস
বাংলাদেশের দুই আয়রনম্যানের বিশ্বজয়ে নতুন ইতিহাস

টানা তৃতীয়বারের মতো আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হলেন বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত। আর দ্বিতীয়বারের মতো সফল হয়েছেন আরেক আয়রনম্যান Read more

নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’
নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’

‘কারো বিএনপি হওয়ার দরকার নাই, কিন্তু আপনি দয়া করে ওই চেয়ারটাতে বসে নির্দলীয় আচরণ করবেন’ এভাবে নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন Read more

জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা
জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমনটাই উঠে Read more

স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের লিগটি ১৭ মে পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। Read more

ইরানি চার তেল কোম্পানি-ব্যবসায়ীর বিরুদ্ধে ব্রিটেনের নিষেধাজ্ঞা
ইরানি চার তেল কোম্পানি-ব্যবসায়ীর বিরুদ্ধে ব্রিটেনের নিষেধাজ্ঞা

ইউক্রেন ও ইসরায়েলে ‌‌অস্থিতিশীলতা সৃষ্টির নেটওয়ার্কের অংশ হওয়ায় ইরানের এক তেল ব্যবসায়ী ও চার কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন