ইরানের সদস্য প্রয়াত জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেমানির জানাজা ও দাফনের সময় ঘোষণা করেছে ইরান। জানিয়েছে, আজ বুধবারই (১৮ মার্চ) লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন সম্পন্ন হবে।  চলমান যুদ্ধের মধ্যে গত সোমবার (১৬ মার্চ) রাতে ইসরাইলি হামলায় নিহত হন ইরানের দুই গুরুত্বপূর্ণ নেতা লারিজানি ও সোলেমানি।  এরপর গত মঙ্গলবার (১৭ মার্চ) তাদের হত্যার দাবি করে বিবৃতি দেয় ইসরাইলি সেনাবাহিনী। কয়েক ঘণ্টা পরই বিষয়টি নিশ্চিত করে ইরান।  সেই সঙ্গে লারিজানি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এরই মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা জোরালো করেছে। হামলায় ইসরাইলের তেল আবিবে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেকেই আহত হয়েছেন।   ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯২ জন ইসরাইলি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা মাঝারি ধরনের গুরুতর, আর বেশিরভাগই হালকা আহত। এক এক্স বার্তায় মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৭২৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
মাগুরায় বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার বাসভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

আমাদের লড়াই এখনও শেষ হয়নি: নাহিদ ইসলাম
আমাদের লড়াই এখনও শেষ হয়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা Read more

প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা
প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা

ইন্দোনেশিয়ায় পুলিশের নির্যাতন এবং সরকারিভাবে অপব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফের রাস্তায় নেমেছেন শত শত বিক্ষোভকারী। বুধবার (৩ সেপ্টেম্বর) শত শত নারী Read more

সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আমির শেখ হত্যা মামলার প্রধান আসামি নান্নু মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

অভাবের তাড়নায় চাকরির খোঁজে আনোয়ারায়, সিএনজিতে ধর্ষণচেষ্টার শিকার তরুণী
অভাবের তাড়নায় চাকরির খোঁজে আনোয়ারায়, সিএনজিতে ধর্ষণচেষ্টার শিকার তরুণী

অভাবের তাড়নায় পরিবারের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস আনতে চাকরির খোঁজে এসেছিলেন চট্টগ্রামের আনোয়ারায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—চাকরি নয়, ফিরলেন এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন