পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে রেকর্ডসংখ্যক ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হলেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কোথাও কোনও যানজট বা দীর্ঘ সারির সৃষ্টি হয়নি। ফলে উত্তরবঙ্গের যাত্রীরা কোনও ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকা সত্ত্বেও ট্রাফিক ব্যবস্থাপনা সন্তোষজনক ছিল। বুধবার (১৮ মার্চ) সকাল থেকেও মহাসড়কে যানবাহনের ভিড় লক্ষ্য করা গেছে, তবে কোথাও গাড়ি থমকে দাঁড়ায়নি।এদিকে, যানবাহনের বাড়তি চাপ ও মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে নির্মাণ কাজ চলমান থাকায় এ জায়গায় যানবাহনের জটলার সৃষ্টি হচ্ছে। তবে যানজট তৈরি হয়নি।টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ২৪ ঘণ্টা পর্যায় ক্রমে এক হাজার পুলিশ কাজ করছে। আশা করছি উত্তরের পথে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান
জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে Read more

জাকসু নির্বাচন: এখনো বাকি ৪ কেন্দ্রের ভোট গণনা, ফল ঘোষণা সন্ধ্যায়
জাকসু নির্বাচন: এখনো বাকি ৪ কেন্দ্রের ভোট গণনা, ফল ঘোষণা সন্ধ্যায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে এখনো ৪টি হলের ভোট গণনা বাকি রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত Read more

হোয়াটসঅ্যাপে ছবি তৈরি করবে চ্যাটজিপিটি
হোয়াটসঅ্যাপে ছবি তৈরি করবে চ্যাটজিপিটি

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির নতুন সুবিধা। এবার চ্যাটজিপিটির মাধ্যমেই ব্যবহারকারীরা সরাসরি এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে এআই Read more

শনিবার খোলা থাকবে বেনাপোল কাস্টমস হাউজ
শনিবার খোলা থাকবে বেনাপোল কাস্টমস হাউজ

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্বেও শনিবার (২১ জুন) বেনাপোল কাস্টমস হাউজের কাজকর্ম চলমান থাকবে। নতুন অর্থবছরের বাজেট কার্যক্রম চলমান থাকায় Read more

হজযাত্রীর কোটা ১ হাজার বহাল রাখতে সৌদিকে অনুরোধ ধর্ম উপদেষ্টার
হজযাত্রীর কোটা ১ হাজার বহাল রাখতে সৌদিকে অনুরোধ ধর্ম উপদেষ্টার

সৌদি সরকারের পক্ষ থেকে গতবছরই জানানো হয়েছিল, ২০২৬ সালে হজে প্রতি এজেন্সির ন্যূনতম যাত্রী কোটা হবে ২ হাজার জন। তবে Read more

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৮ মে) রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানার একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন