কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকার আকাশে হঠাৎ এক রহস্যময় সাদা-লাল রেখা দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) ইফতারের ঠিক ৩-৪ মিনিট আগে সীমান্তঘেঁষা বালারহাট বাজারের আকাশে উল্লম্বভাবে নিচের দিকে নেমে আসা এই উজ্জ্বল রেখাটি প্রত্যক্ষ করেন স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীদের অনেকে একে ‘মিসাইল’ বা ‘উল্কাপাত’ বলে ধারণা করছেন। মুহূর্তের মধ্যে কিছু উৎসুক জনতা এই দৃশ্যটি মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। রহস্যময় এই রেখাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ‘মিসাইল আতঙ্ক’ ছড়িয়ে পড়ে।স্থানীয়রা জানান, আজ বিকেলে ফুলবাড়ীর আকাশ পরিষ্কার থাকা অবস্থায় হঠাৎ একটি লম্বা লাল-সাদা ধোঁয়ার মতো রেখা দৃশ্যমান হয়। এটি আকাশে খুব বেশি সময় স্থায়ী ছিল না। অদ্ভুত এই দৃশ্য দেখতে সাধারণ মানুষ দোকান ও ঘর থেকে বেরিয়ে এসে ভিড় জমায়।বালারহাট বাজারের প্রত্যক্ষদর্শী ওষুধ বিক্রেতা মামুন ইসলাম ও ওয়ার্কশপ ব্যবসায়ী আজাদ আলী জানান, ইফতারের অল্প সময় আগে আকাশে দেখা যাওয়া বস্তুটি অবিকল মিসাইল বা রকেটের মতো মনে হয়েছে। এমন দৃশ্য দেখে তাঁরা বেশ আতঙ্কিত হয়ে পড়েন।একই এলাকার পান বিক্রেতা রফিকুল ইসলাম ও ব্যবসায়ী আমিনুল ইসলাম সাজু জানান, বস্তুটিকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধাবিত হতে দেখা গেছে। প্রায় ৪-৫ মিনিট এটি আকাশে দৃশ্যমান ছিল। তাঁদের ভাষ্যমতে, সেটি দেখতে হুবহু মিসাইলের মতোই ছিল। অনেক মানুষ এই দৃশ্য মোবাইলে ভিডিও করেছেন। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অটোচালক আজাদ আলীসহ আরও অনেকে।আকাশে এমন রহস্যময় রেখা সচরাচর জেট বিমানের ‘কনট্রেইল’ বা বাষ্পরেখা থেকেও তৈরি হতে পারে, তবে সীমান্ত এলাকায় সাম্প্রতিক পরিস্থিতির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল কাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন
নাগরপুরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী চৌধুরীবাড়ী দুই ঘাটলা পুকুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নাগরপুর Read more

সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের চার জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল Read more

চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল, ফায়ার সার্ভিস ডেকে উদ্ধার
চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল, ফায়ার সার্ভিস ডেকে উদ্ধার

চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল। শত চেষ্টা করেও বের করতে পারছিলেন না। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ডেকে এই বিপদ Read more

গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ
গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ

গাজীপুর সাফারি পার্কে সর্বশেষ জিরাফ মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এর মাধ্যমেই জিরাফশূন্য হয়ে পড়েছে পার্কটি। টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ Read more

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত
নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত

সারাদেশে গত নভেম্বর মাসে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৫৭৭টি দুর্ঘটনায় ৫৫৩ জন নিহত হয়েছে। এছড়া আহত হয়েছেন আরও ৯০০ Read more

যশোরে ৩ গরু চোরকে গণপিটুনি দিল জনতা
যশোরে ৩ গরু চোরকে গণপিটুনি দিল জনতা

যশোরে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিনজন গণপিটুনির শিকার হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার হুদার মোড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন