কুমিল্লার হোমনা উপজেলা সদরে অবস্থিত বেসরকারী হাসপাতাল গুলিতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।এ ছাড়া হাসপাতালে সাধারণ চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবার জন্য নির্ধারিত মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি অর্থ আদায় করার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে রোগী ভর্তি হওয়ার পর বিভিন্ন খাত দেখিয়ে বিল বাড়িয়ে দেওয়া হয়। যা পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়ছেন স্বল্প আয়ের মানুষজন।পাথালিয়াকান্দি গ্রামের ভোক্তভোগী মো. তপন মিয়া  জানান, মঙ্গলবার আমার মেয়েকে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হলেও তারা আমার মেয়ের হাতে একাধিকবার ক্যানোলা লাগানোর ব্যর্থ হন, ফলে জরুরী বিভাগের ডাক্তার প্রণয় কুমার দেবনাথ রোগীকে ক্যানোলা লাগানোর জন্য হোমনা সদরের নিরাপদ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শুধুমাত্র ক্যানোলা লাগানোর বিল বাবদ আমার নিকট থেকে ৫০০ টাকা নিয়েছেন।এ বিষয়ে সরকারী হাসপাতালের ডাক্তার প্রণয় কুমার দেবনাথ জানান, রোগীর শরীরে ক্যানলা লাগানো যাচ্ছিল না, নিরাপদ হাসপাতালে মেশিন আছে সহজেই ক্যানোলা লাগানো যায়। তাই সেখানে পাঠিয়েছি। তবে ক্যানোলা জন্য ৫০০ টাকা বিল অতিরিক্ত হয়েছে।এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, বেসরকারি হাসপাতালগুলোর ওপর যথাযথ নজরদারি না থাকায়  দিন দিন ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে নিরাপদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান বলেন, তাদের তালিকার বাইরে অতিরিক্ত বিল নিতে পারবে না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতারাতি পুকুরে গিয়ে দাঁড়াল কাঁঠাল গাছ, কৌতূহলে এলাকাবাসী
রাতারাতি পুকুরে গিয়ে দাঁড়াল কাঁঠাল গাছ, কৌতূহলে এলাকাবাসী

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রাম। গত কয়েকদিন আগেও একটি কাঁঠাল গাছ ছিল রাস্তার পাশে। কিন্তু রাতারাতি এটি অন্তত Read more

নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা এই নির্বাচনে অংশ নেবেন কি না তা এখনো বিবেচনা Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচিতে পরিবর্তন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচিতে পরিবর্তন

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে দুই সিরিজেরই সূচিতে Read more

‌‘আমি এই কাজ করিনি’, হাদি হত্যার আসামি ফয়সাল
‌‘আমি এই কাজ করিনি’, হাদি হত্যার আসামি ফয়সাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে পাঠানো Read more

‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কতটা হয়েছে, ভবিষ্যতে দেখা যাবে’
‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কতটা হয়েছে, ভবিষ্যতে দেখা যাবে’

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা Read more

জুলাই আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে: ইকবাল হাসান
জুলাই আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে: ইকবাল হাসান

সিরাজগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, '৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর একটি দলের অঙ্গভঙ্গি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন