কিউবার উপকূলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ১১.৬ কিলোমিটার গভীরে আঘাত হানে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা ২৮ মিনিটে কিউবার পূর্বাঞ্চলের মাইসি পৌর এলাকা থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এর উৎপত্তি হয়।তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।সোমবার দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের পর বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে কিউবা। একই সময়ে দ্বীপটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে তেল অবরোধ নীতি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।ভূমিকম্পের কারণে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি ‘সবুজ’ বা নিম্ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।কিউবার ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানায়, সান্তিয়াগো দে কিউবা ও গুয়ানতানামো প্রদেশ থেকে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল গুয়ানতানামো থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে।এদিকে ডোনাল্ড ট্রাম্প কিউবাকে দখল করার অঙ্গীকার করেন।এর আগে গত ৬ মার্চ কিউবার উপকূলে ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই মাসের মজুত ছিল, এত তেল গেল কোথায়: আসিফ মাহমুদ
দুই মাসের মজুত ছিল, এত তেল গেল কোথায়: আসিফ মাহমুদ

সরকার ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে ২ মাসের তেলের মজুত কমে আসার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা Read more

চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহী
চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহী

চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।গতকাল সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম Read more

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত

হুতি নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৭ জন। সোমবার Read more

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে তিন যুবক আটক
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে তিন যুবক আটক

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় একটি ক্লিনিকের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন স্থানীয়ভাবে Read more

মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন জুয়াড়ি
মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন জুয়াড়ি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যে যুক্তরাষ্ট্রের হাতে আটক হতে যাচ্ছেন, সেই ঘোষণা আসার আগেই বিষয়টি নিয়ে বড় অঙ্কের বাজি ধরেছিলেন Read more

অপরিচ্ছন্নতায় ‘মিরসরাই ক্যাফে’কে ১০ হাজার টাকা জরিমানা
অপরিচ্ছন্নতায় ‘মিরসরাই ক্যাফে’কে ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে অবস্থিত ‘মিরসরাই ক্যাফে’ নামক একটি রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করার দায়ে ১০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন