সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাজেদুল (৫০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর ১০ দিন পরও তার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি, এতে শোকে কাতর সময় পার করছেন পরিবার।নিহত সাজেদুল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে।পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত ছিলেন সাজেদুল। সর্বশেষ এক বছর আগে দুবাইয়ের আজমান শহরে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। গত ৭ মার্চ হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে শেখ খলিফা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তবে নানা জটিলতায় এখন পর্যন্ত তার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। ঈদের আগেই লাশ দেশে ফেরানোর আশা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়েছে।নিহতের ভাই মাসুদ পারভেজ জানান, অসুস্থতার কারণে দেশে ফেরার পরিকল্পনা ছিল সাজেদুলের। কিন্তু হঠাৎ করেই মৃত্যুর খবর পান তারা। পরে প্রবাসী কল্যাণ সেন্টারে আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে টাঙ্গাইল প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক ফারুক জানান, আবেদন গ্রহণ করা হয়েছে। তবে ঈদের ছুটির কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। ঈদের পর বিষয়টি প্রক্রিয়াকরণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ীতে চলছে শোকের মাতম
শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার  পলাশবাড়ীতে চলছে শোকের মাতম

সুদানে জাতিসংঘের(ইউএন)শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে একজন লন্ড্রি কর্মচারী সবুজমিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।ভাগ্য বদলের Read more

বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪
বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার Read more

দেশে ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

রাকসুর ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে
রাকসুর ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল Read more

রোববার রাতে চীন যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল
রোববার রাতে চীন যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি Read more

‘হয় চুক্তি করুন, নয়তো ফল ভোগ করুন’, কিউবাকে হুমকি ট্রাম্পের
‘হয় চুক্তি করুন, নয়তো ফল ভোগ করুন’, কিউবাকে হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ কিউবায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন