ঢালিউড ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা পরীমনি। ২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করে তিনি ধীরে ধীরে ঢালিউডের প্রধান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে অভিনয়ের শুরু থেকেই আলোচনার পাশপাশি সমালোচনাও যেন তার নিত্যসঙ্গী। তবে এবারের বিষয়টি কোনো রূপালি পর্দার গল্প নয়, বরং একটি অবুঝ শিশুর জীবনের নিরাপত্তা নিয়ে তাঁর চরম উদ্বেগ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক রহস্যময় ও বিস্ফোরক বার্তায় জনৈক এক ইয়াবা আসক্ত মা এবং তাঁর তিন মাস বয়সী শিশুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই অভিনেত্রী। ওই নারীর নাম প্রকাশ না করলেও তাঁকে সংশোধনের জন্য এটিই ‘শেষ সুযোগ’ বলে উল্লেখ করেছেন পরী।যাকে উদ্দেশ্য করে পোস্ট দিয়েছেন, তিনি এই পোস্টটি দেখবেন বলেও আশা করেছেন পরীমনি, ‘আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতোটা নির্বোধ নও।’পরীমনির এই পোস্টে প্রথম ১ ঘণ্টাতেই রিয়্যাক্ট পড়েছে সাড়ে ছয় হাজারের মতো, কমেন্ট চার শতাধিক। রাজু ওয়াসিফ জিতু নামে একজন মন্তব্য করেছেন, ‘বাচ্চাটিকে নিরাপদ করো আপু।’ পরীমনির জবাব, চেষ্টা করছি, দোয়া করবেন।’আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে ময়নাল হক কলেজে শিক্ষক ৪, শিক্ষার্থী ১! ফলাফলে ভরাডুবি
মির্জাপুরে ময়নাল হক কলেজে শিক্ষক ৪, শিক্ষার্থী ১! ফলাফলে ভরাডুবি

টাঙ্গাইলের মির্জাপুরে আনাইতারা ইউনিয়নের নিবৃত পল্লী গ্রাম চামারী ফতেপুরে অবস্থিত ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ। নামেই শুধু কলেজ। কার্যক্রম চলছে Read more

বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফলে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে গোসিংগা গ্রামে এ Read more

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত Read more

ভাঙ্গুড়ায় গাঁজা-ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে গ্রেফতার
ভাঙ্গুড়ায় গাঁজা-ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে গ্রেফতার

 পাবনার ভাঙ্গুড়ায় গাঁজা ও ইয়াবা বড়ি সহ  আটক বিএনপি নেতার ছেলে তানভীর আহমেদ শিমুলকে (২৬)  কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ Read more

দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু
দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুরে বিকেল ৪টার দিকে Read more

সোর্স পরিচয়ে অপরাধ সাম্রাজ্য! টেকনাফে আতঙ্কের নাম ‘ডিবি মোস্তাক’
সোর্স পরিচয়ে অপরাধ সাম্রাজ্য! টেকনাফে আতঙ্কের নাম ‘ডিবি মোস্তাক’

কোনো সরকারি নিয়োগ নেই, নেই চাকরি বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। অথচ কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখানী গ্রামে মোস্তাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন