আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। সোমবার (১৬ মার্চ) বিআরটিএ-র পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে, যা ঈদের আগে-পরে মোট সাত দিন কার্যকর থাকবে।নির্দেশনায় বলা হয়, আজ থেকে আগামী ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়েছে নির্দেশনায়।একইসঙ্গে এ সময় গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।এছাড়াও যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ এবং মুঠোফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে।এর আগে, গত ১২ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতেও জানানো হয়েছিল, ঈদযাত্রায় ঘরমুখী মানুষের যাতায়াত সুগম করতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা
শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা

যশোরের শার্শা উপজেলা জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হলুদ রাজ্যে গুঞ্জনে মুখরিত মৌঁমাছির দল। মাঠ Read more

এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য
এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ Read more

জীবনসঙ্গী খোঁজার মেলা, পছন্দ হলেই বিয়ে!
জীবনসঙ্গী খোঁজার মেলা, পছন্দ হলেই বিয়ে!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 'আদিবাসী মিলন মেলা'।শুক্রবার (৩ অক্টোবর) বিকেল Read more

উন্নয়নের কথা শুনলে ছুটে যান ইউএনও আতিকুর রহমান
উন্নয়নের কথা শুনলে ছুটে যান ইউএনও আতিকুর রহমান

উন্নয়নের কথা শুনলে ছুটে যান কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের Read more

‘শুল্ক ইস্যুতে ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ’
‘শুল্ক ইস্যুতে ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ’

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল Read more

মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ
মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের পর আটক হওয়া ১৭ বাংলাদেশি নাগরিককে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন