পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই চূড়ান্ত হলো নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি। টাইগারদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজটিও হবে দেশের মাটিতে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে নিউজিল্যান্ড।সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সূচি প্রকাশ করেছে।সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। এই সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলা হবে। বিশ্বকাপ বয়কটের পর এই সিরিজ দিয়েই আবার টি–টোয়েন্টি ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।বাংলাদেশে পৌঁছানোর পর কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কিউইরা ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে। এরপর ১৭ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে, যার ভেন্যু মিরপুর। একই মাঠে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এরপর দুই দল যাবে চট্টগ্রামে, সেখানে ২৩ এপ্রিল সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।এরপর ২৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ এপ্রিল। সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ ম্যাচ খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল, ২ মে মিরপুরে হবে শেষ টি–টোয়েন্টি।ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায় এবং টি–টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ গুঞ্জন
দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ গুঞ্জন

টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা টলিপাড়ার এক 'ওপেন সিক্রেট'। বারবার তারা বুঝিয়ে Read more

ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান
ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান

তেহরানের এখন আর ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা নেই বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর Read more

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান
আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান

সেনাবাহিনী, ছাত্রজনতা ও নিরীহ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং অবশেষে তার ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন Read more

নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত
নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত

নেত্রকোনায় রাস্তা পার হতে গিয়ে মাটিবাহী লরির চাপায় মঞ্জুরা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

রোনালদোর আয় মেসির দ্বিগুণ
রোনালদোর আয় মেসির দ্বিগুণ

বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের পারিশ্রমিক ও আয়ের হিসেব বরাবরই আলোচনার বিষয়। মাঠের সাফল্যের পাশাপাশি কোন খেলোয়াড় আর্থিকভাবে কতটা এগিয়ে তা জানতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন