কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকের চাপায় ইমন মিয়া (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার একটি গরুও মারা যায়। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমন মিয়া আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদী থেকে একটি অটোরিকশা আচমিতা বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ সড়কের উঁচু স্থানে পৌঁছে কোনো সিগন্যাল ছাড়াই পাশ পরিবর্তন করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়। তখন সড়কের পাশে গরুকে ঘাস খাওয়ানো অবস্থায় থাকা কৃষক ইমন মিয়াকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই গরুসহ তার মৃত্যু হয়।কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় কৃষক ও তার একটি গরুর মৃত্যু হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে হাজিদের সঙ্গে প্রতারণা, ৪ চীনা নাগরিক গ্রেফতার
সৌদিতে হাজিদের সঙ্গে প্রতারণা, ৪ চীনা নাগরিক গ্রেফতার

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জাল হজ প্যাকেজ প্রচারের অভিযোগে ৪ চীনা নাগরিককে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।বুধবার (৩০ এপ্রিল)পবিত্র মক্কায় Read more

কোরআন তেলাওয়াতে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু
কোরআন তেলাওয়াতে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন দলের আমির Read more

মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন মেসি
মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন মেসি

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আরও দীর্ঘ সময় থাকার পরিকল্পনায় রয়েছেন। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আর্জেন্টাইন ফুটবল তারকার Read more

লালমনিরহাটে জেকে বসেছে শীত, পাঁচদিন ধরে দেখা নেই সূর্যের
লালমনিরহাটে জেকে বসেছে শীত, পাঁচদিন ধরে দেখা নেই সূর্যের

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশা ও ঠান্ডা জেঁকে বসেছে। গত চার দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ফলে খেটে Read more

পাবনার ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই
পাবনার ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই

পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৬টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের

আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এরপরই দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।কাতারের রাজধানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন