প্রতি ঈদেই বর্ণাঢ্য ইত্যাদির পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। তার এবারের ঈদের নাটকের নাম ‘ভালোবেসে অবশেষে’। নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য।এ নাটকের গল্প প্রসঙ্গে হানিফ সংকেত জানিয়েছেন, রানা ও নীলা ছেলেবেলায় একই গ্রামে একসঙ্গে বড় হয়েছে। তাদের মধ্যে সবসময় মিষ্টি ঝগড়া লেগেই থাকত। একসময় পড়াশোনার জন্য নীলা চলে যায় বিদেশে। রানা থেকে যায় গ্রামে। দীর্ঘদিন পর নীলা আবার দেশে ফিরে আসে। এরপর তার বাবা-মায়ের সঙ্গে গ্রামে বেড়াতে যায়।  হঠাৎ করেই দেখা হয় ছোটবেলার খেলার সাথী রানার সঙ্গে। তারপর রানা ও নীলাকে ঘিরে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। নাটকটিতে রানার চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আর নীলার চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়নসহ আরও অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান।এ নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব। নাটকটি ধারণ করা হয়েছে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে। আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গোপসাগরে লঘুচাপ, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

আষাঢ়ের বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো Read more

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, দালাল চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, দালাল চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ১৬ হাজার ৫'শত টাকা অর্থদণ্ড Read more

জাতীয় কন্যা শিশু দিবস আজ
জাতীয় কন্যা শিশু দিবস আজ

আজ ৮ অক্টোবর, ‘জাতীয় কন্যাশিশু দিবস’। ‘আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ‘জাতীয় Read more

তারেক রহমান ১৮ জানুয়ারি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন
তারেক রহমান ১৮ জানুয়ারি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজারের পেকুয়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আনুষ্ঠানিকভাবে Read more

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়।শনিবার (১৩ Read more

৫০০’র মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান
৫০০’র মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ইতিহাসের নতুন অধ্যায়ে নিজের নাম লিখলেন। ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্সে রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন