মধ্যপ্রচ্যে চলমান যুদ্ধে হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ছাড়া অন্য দেশের তলবাহী ট্যাংকার পারাপারে কোনো বাধা দেয়া হচ্ছে না। যদিও নিরাপত্তাজনিত কারণে এ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার পারাপার কার্যত বন্ধ হয়ে আছে। এই অবস্থায় হরমুজ প্রণালির নিরাপত্তায় মিত্র দেশগুলোর পাশাপাশি প্রতিদ্বন্দ্বী চীনের কাছেও সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠক নিয়ে তিনি কথা বলেছেন। ট্রাম্প আশা করেন, বৈঠকের আগেই চীন হরমুজ প্রণালি আবার চালু করতে সহায়তা করবে।ট্রাম্পের ভাষায়, চীন তাদের প্রায় ৯০ শতাংশ তেল সংগ্রহে এই হরমুজ প্রণালি ব্যবহার করে থাকে। চলতি মাসের শেষ দিকে বেইজিংয়ে এই বৈঠক হওয়ার কথা।তবে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এই বৈঠকের আগেই এ বিষয়ে চীনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখতে চান। তার মতে, দুই সপ্তাহ অনেক দীর্ঘ সময়।তিনি আরও জানান, এই সফর পিছিয়েও যেতে পারে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের কাছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান এমন সময়ে এল, যখন তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় বেইজিংয়ের হয়তো নিজেদের তেলবাহী জাহাজ পার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো জোটের প্রয়োজন নাও হতে পারে।সাক্ষাৎকারে ইরান যুদ্ধে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ব্যর্থ হলে ন্যাটোর সামনে ‘খুবই খারাপ ভবিষ্যৎ’ বলে সতর্ক করেন ট্রাম্প। তিনি বলেন, মিত্ররা যদি হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সহায়তা না করে, তবে ন্যাটো একটি খুবই খারাপ ভবিষ্যতের সম্মুখীন হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের মিত্রদের সমালোচনা করা ট্রাম্প বলেন, ‘ন্যাটো নামক আমাদের একটি জিনিস আছে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস
আজ আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস

আজ ১০ নভেম্বর, ‘হিসাববিজ্ঞান দিবস। সারা বিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাঁদের সম্মানার্থে Read more

বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে প্রফেসর রশীদুল সাময়িক বরখাস্ত  
বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে প্রফেসর রশীদুল সাময়িক বরখাস্ত  

যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পরিসংখ্যান বিভাগের একজন নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং Read more

মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার
মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, ‘মাদ্রাসায় আইসিটি শিক্ষকের দাবীটি যৌক্তিক। তবে যেদিন আমরা শুনব কওমী এবং আলীয়া মাদ্রাসার Read more

বিড়ালসহ ছবি ভাইরাল, প্রশংসায় ভাসছেন তারেক রহমান
বিড়ালসহ ছবি ভাইরাল, প্রশংসায় ভাসছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও তাঁর প্রিয় বিড়ালের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া

রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে Read more

গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি ইসরাইলের
গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি ইসরাইলের

ফিলিস্তিনের গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।কাটজ তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেন, ‘গাজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন