ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে তাকে এই তলব করা হয়।আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।রিটার্নিং কর্মকর্তার পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, গত জানুয়ারি মাসের একটি নির্বাচনী সভায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুরে প্রায় ৪০০-৫০০ লোকের উপস্থিতিতে একটি বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে বক্তব্য দিচ্ছিলেন রুমিন ফারহানা। এটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর সরাসরি লঙ্ঘন। চিঠিতে আরও বলা হয়, ওই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে সমাবেশ বন্ধের নির্দেশ দিলে ব্যারিস্টার রুমিন ফারহানা তার সঙ্গে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে বলেন, ‘আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।’ রিটার্নিং কর্মকর্তা চিঠিতে উল্লেখ করেন, রুমিন ফারহানা জনসমক্ষে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন এবং তার কর্মী-সমর্থকরাও মারমুখী আচরণ করেছেন। এভাবে ‘মব’ বা গণজমায়েত সৃষ্টি করে বিচারিক কাজে বাধা প্রদান এবং সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়া নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই ঘটনার ভিডিও ও খবর সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার স্বার্থে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় বা তার আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে কারণ দর্শাতে হবে। অন্যথায় তার অনুপস্থিতিতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় অটোরিকশার রঙ ও নম্বর বাধ্যতামূলক: ইউএনও
ভালুকায় অটোরিকশার রঙ ও নম্বর বাধ্যতামূলক: ইউএনও

ভালুকা পৌর এলাকায় শৃঙ্খল ও সুপরিকল্পিত যানবাহন ব্যবস্থাপনার অংশ হিসেবে লাইসেন্সপ্রাপ্ত সকল অটোরিকশার জন্য নীল রঙ ও গায়ে লাইসেন্স নম্বর Read more

টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)

প্রথম টি-টোয়েন্টির নাটকীয়তার পর আজ আবার বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি দ্বিতীয় ম্যাচে। এদিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও মুখোমুখি আজ।ক্রিকেট২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-আফগানিস্তানসরাসরি, রাত ৮–৩০ Read more

সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন
সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন

ডে ভিজিটর সেন্টার সুন্দরবনের করমজলকে বন বিভাগের তিন মাসের নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখে পর্যটক প্রবেশে অনুমতির দাবিতে রবিবার (১৫ জুন) Read more

Duel.com Who Owns It? Ownership Details & Practical Player Guide
Duel.com Who Owns It? Ownership Details & Practical Player Guide

Duel.com Who Owns It? Complete Ownership Guide and Player Tips When you type duel com who owns it into a Read more

গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন: ট্রাম্প
গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন: ট্রাম্প

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, থুনবার্গের রাগ নিয়ন্ত্রণ ক্লাসে যাওয়া Read more

জয়পুরহাটে দুই দশকের ৫০৬ মামলার আলামত ধ্বংস
জয়পুরহাটে দুই দশকের ৫০৬ মামলার আলামত ধ্বংস

জয়পুরহাটে আদালতের নির্দেশনায় বিগত ২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিষ্পত্তিকৃত মোট ৫০৬টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন