কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিক লীগ নেতার হামলায় এক নারী নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খেদারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রেহেনা আক্তার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত ছোটনের মা।স্থানীয় সূত্রে জানা গেছে, জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহির আলম কালু পরিবারের সদস্যদের নিয়ে ছোটনের বাড়িতে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় দেশীয় অস্ত্র দিয়ে রেহেনা আক্তারকে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে বাকবিতণ্ডার একপর্যায়ে জহির আলম কালু তাঁর হাতে থাকা কোদাল দিয়ে রেহেনা আক্তারের মাথায় আঘাত করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে’
‘যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে’

যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার Read more

৮ বছরে শিক্ষিত বেকার দ্বিগুণ, প্রতি তিনজন বেকারের একজন স্নাতক
৮ বছরে শিক্ষিত বেকার দ্বিগুণ, প্রতি তিনজন বেকারের একজন স্নাতক

দীর্ঘদিন বেকার থাকা তরুণদের মধ্যেও স্নাতকদের হার বেশি। ২ বছরের বেশি সময় ধরে যারা কাজ পাচ্ছেন না, তাদের মধ্যে স্নাতক Read more

মালয়েশিয়া বছরে সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল
মালয়েশিয়া বছরে সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল

মালয়েশিয়ার বিষয়ে একটা হাইপ উঠছে যে, মালয়েশিয়ায় ১০-১২ লাখ কর্মী নেবে। আমি সেখান থেকে ঘুরে এসেছি। মালয়েশিয়াতে আগামী ১ বছরে Read more

বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি
বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি

এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। চাপের মুখে তার আগ্রাসী ব্যাটিং, ফিল্ডিংয়ে তৎপরতা Read more

ক্যান্সার থেরাপিতে বিপ্লব, আবিষ্কৃত হলো ‘সুপার টি-সেল’
ক্যান্সার থেরাপিতে বিপ্লব, আবিষ্কৃত হলো ‘সুপার টি-সেল’

বিশ্বজুড়ে ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো দেখা দিয়েছে। বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ধরনের শক্তিশালী টি-সেল শনাক্ত করেছেন, যা একাই বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন