নোয়াখালীর সুবর্ণচরে অনুপস্থিত ব্যক্তিদের নামে দেওয়া খাসজমির বন্দোবস্ত বাতিল করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাসরত ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ভূমিহীনরা।শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বিক্ষোভকারীদের অভিযোগ, যাদের নামে খাসজমির বন্দোবস্ত দেওয়া হয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত। অথচ প্রকৃত ভূমিহীনরা বছরের পর বছর ওই জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছেন। বাস্তবে বসবাস ও জীবিকা নির্বাহ করলেও তাঁরা এখন উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।মানববন্ধনে অংশ নেওয়া ফারুক হোসেন নামের এক ভূমিহীন বলেন, ‘আমরা ২১ বছর ধরে এই জমিতে ঘর তুলে বসবাস করছি, ফসল ফলাচ্ছি। কিন্তু যাদের নামে বন্দোবস্ত, তাঁদের কাউকেই এখানে কখনো দেখিনি। কাগজে মালিক আর মাঠে আমরা—এটা কেমন বিচার? আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই।’বিবি কুলসুম নামের এক ভূমিহীন নারী বলেন, ‘এই জমিই আমাদের একমাত্র আশ্রয়। যদি এখান থেকে উচ্ছেদ করা হয়, তাহলে পরিবার-পরিজন নিয়ে আমরা কোথায় যাব? এই জমিতে টিকে থাকতে আমরা লড়াই করেছি। ভূমির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। শহরের লোকজন বন্দোবস্ত পেলেও আমরা ভূমিহীনরা কিছুই পাই না। সরকার যেন আমাদের বাস্তব অবস্থার বিষয়টি বিবেচনা করে।’কর্মসূচিতে অংশ নেওয়া ভূমিহীনরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অনুপস্থিতদের নামে দেওয়া বন্দোবস্ত বাতিল করে প্রকৃত ভূমিহীনদের নামে জমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানান।এ বিষয়ে সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, ‘সরকারি বিধি অনুযায়ী যাদের নামে জমির বন্দোবস্ত রয়েছে, তারাই ওই জমির বৈধ মালিক। তবে কীভাবে তারা জমি পেয়েছেন, সে বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই। এ বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের
গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের

গাছে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ফজলুল হক (৫২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার Read more

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেভাবে
শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেভাবে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। Read more

সাংবাদিক টিপু’র মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ
সাংবাদিক টিপু’র মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু’র মুক্তি ও তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড দেয়ার ঘটনায় তালা ইউএনও’র শাস্তির দাবিতে Read more

৫ দিনেও গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
৫ দিনেও গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

বরগুনার তালতলীতে পাশের বাড়ির ভাবীর সহযোগিতায় এক কিশোরীকে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিমসহ তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় Read more

তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক
তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক

হরমুজ প্রণালির সংকটে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বিকল্প পথ হিসেবে তুরস্ক দিয়ে সীমিত পরিসরে তেল রপ্তানি পুনরায় শুরু করেছে ইরাক।আজ Read more

উয়েফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে রিয়াল
উয়েফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে রিয়াল

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার বিরুদ্ধে ৪.৫ বিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা) ক্ষতিপূরণের মামলা করার প্রস্তুতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন