ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রির্টানিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানির শেষ দিন আজ রবিবার (১৮ জানুয়ারি)।এদিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শেষ দিনের আপিল শুনানি শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। এখন পর্যন্ত ৪০০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কমিশন। বাতিল হয়েছে ২০০টি আবেদন। স্থগিত রয়েছে ৩০টি। গত শনিবার (১৭ জানুয়ারি) অষ্টম দিনে ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে ৪৫টি আপিল মঞ্জুর হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৪৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে দুটি আবেদন। কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ২৪টি আবেদন। এছাড়া শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। আর ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখে কমিশন। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের বিপরীতে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন করা হয়েছে। তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি Read more

ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ
ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ

এবারের ঈদ উৎসবে যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে ও চাচা ভাইপোসহ ৫ জনের প্রাণহানী হয়েছে। ইদ পরবর্তী তিন দিনে যশোর Read more

ইরান-ইসরায়েল সংঘাত: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠকের ডাক
ইরান-ইসরায়েল সংঘাত: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠকের ডাক

ইরানের পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার জেরে দুই দেশের মধ্যে সংঘাতের মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।সোমবার Read more

নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান Read more

গোলাপগঞ্জে আওয়ামী লীগ ৩ নেতা কারাগারে
গোলাপগঞ্জে আওয়ামী লীগ ৩ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ৬ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার Read more

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চাই, তবে ভারতের সঙ্গে খারাপ করে নয়: মার্কো
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চাই, তবে ভারতের সঙ্গে খারাপ করে নয়: মার্কো

পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার সুযোগ দেখছে যুক্তরাষ্ট্র। তবে ভারতের সঙ্গে পুরোনো ও গুরুত্বপূর্ণ সম্পর্ক খারাপ না করে এমনটি করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন