বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রাজিব আহসানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন একই আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী।শনিবার  (১৭ জানুয়ারি) দুপুরে সময় রাজিব আহসান এর বদরপুর ওয়ার্ডে অবস্থিত নিজ বাড়ির আঙ্গিনায় আয়োজন করা হয় যোগদান অনুষ্ঠানের।আনুষ্ঠানিকভাবে রাজিব আহসান এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা যোগদান করেন। এসময় জাতীয় পার্টির মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের বরণ করে নেন বিএনপির প্রার্থী।মেহেন্দিগঞ্জ উপজেলা  বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিহাব আহমেদ সেলিম এর সঞ্চালনায় বরিশাল -৪ আসন এর বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান বলেন, যারা যোগদান করেছেন তাদের এই যোগদান দলের জন্য শক্তি হিসেবে কাজ করবে।আপনারা বিভিন্ন দলের কর্মকান্ড দেখেছেন। এখন আবার বিএনপির আদর্শ ও নীতিকে ভালোবেসে আমাদের সাথে এসেছেন। পাশাপাশি আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি কর্মকান্ড দেখে উৎসাহিত হয়েছেন।  অতিতেও আপনারা আমাদের দেখেছেন এবং ভবিষ্যতেও দেখবেন। আপনারা আমাদের পরিবারের লোক হয়ে গেলেন।বিএনপিতে যোগদানকৃতদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, তিনি বলেন, আমি আজকের আগে থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলাম।২৪শের নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। এবারও নির্বাচনে আমি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। কিন্তু মনোনয়ন ফরম জমা দেইনি, কারণ দলের সাংগঠনিক কার্যক্রমে অনেক ঘাটতি রয়েছে।জাতীয় পার্টি এরশাদ সাহেব এর সময়  যে একটা সংগঠন ছিলো সেই সংগঠনের মধ্যে একটা গুনাপোকা ধরে মরে গেছে। চিন্তাভাবনা করে দেখলাম মরা গাছে আর পানি ঢেলে লাভ নেই, এই গাছ আর সতেজ হবে না।সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের সাথে সমর্থণ করে তার সিপাহিশালা হিসাবে আমার এলাকার বিএনপির প্রার্থী রাজিব আহসানের প্রেমে আসক্ত হয়ে বিএনপিতে যোগদান করেছি। একই সাথে মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানার জাতীয় পার্টির সকল স্তরের কমিটির সকল নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করলাম।একই সাথে হিজলা উপজেলার আংশিক নেতাকর্মী যোগদান করেছি। আরো বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক আক্কাস আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক রোমান ফকির প্রমুখ।এ সময়  উপজেলা বিএনপি নেতারা নবযোগদানকৃত নেতাকর্মীদের মাঝে দুপুরের খাবার ও মিষ্টি বিতরণ করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে পুলিশের চেকপোস্টের টিন খুলে নিয়ে গেল চোর!
গাজীপুরে পুলিশের চেকপোস্টের টিন খুলে নিয়ে গেল চোর!

গাজীপুরে পুলিশের স্থায়ী চেকপোস্ট থেকে টিন খুলে নিয়ে গেছে চোরেরা। জেলার জয়দেবপুর থানার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ডগরী সড়কের একটি Read more

পারভেজ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে টিনা
পারভেজ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে টিনা

রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ফারিয়া হক টিনাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন Read more

বিরামপুরে জাল নোটসহ আটক ২
বিরামপুরে জাল নোটসহ আটক ২

দিনাজপুরের বিরামপুরে জাল নোটসহ আবির হোসেন (২২) ও আব্দুল্লাহ (৩২)  নামে দুই জনকে আটক করেছে পুলিশ।রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭ Read more

ফটিকছড়িতে শতবর্ষী গাছ কর্তন, ব্যবস্থা নেয়নি সওজ
ফটিকছড়িতে শতবর্ষী গাছ কর্তন, ব্যবস্থা নেয়নি সওজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে সড়কের ধারে শতবর্ষী একটি গাছ কেটে ফেলার পরও কোন ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। Read more

পাওনা টাকার জন্য ষাটোর্ধ্ব বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!
পাওনা টাকার জন্য ষাটোর্ধ্ব বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!

ষাটোর্ধ্ব বৃদ্ধ মতিয়ার রহমান নির্বাক চেয়ে আছেন বাড়ির উঠোনে। মতিয়ার রহমানের সাথে ঘটে গেছে এক অমানবিক ঘটনা। পাওনাদারের এক হাজার Read more

উলিপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
উলিপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন