চট্টগ্রামের চন্দনাইশের জুলাই গণঅভ্যুত্থানে গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা  হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হন। আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মাঈনদ্দিন জানান ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাটি ঘটে চন্দনাইশের বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে। এ ঘটনার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। চট্টগ্রাম-১৪ আসনের বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। ওই স্মারকলিপি প্রদানের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, খবর পেয়ে রাতেই আহতদের দেখতে হাসপাতালে গিয়েছি, এখনো কোন লিখিত অভিযোগ না পেলেও তদন্ত চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না: প্রধানমন্ত্রী
আলোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না: প্রধানমন্ত্রী

আলোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীত ভুলে গেলে Read more

জেট ফুয়েলের দাম বাড়িয়ে আবার স্থগিত ঘোষণা
জেট ফুয়েলের দাম বাড়িয়ে আবার স্থগিত ঘোষণা

মার্চ মাসের জন্য জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি Read more

হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ৭
হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ৭

দক্ষিণ গাজার রাফাহ শহরের পূর্বাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। বুধবার (২৩ Read more

বকশীগঞ্জে ওলামা দলের সভাপতি বহিস্কার
বকশীগঞ্জে ওলামা দলের সভাপতি বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নাশকতা মুলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা হামিদুর রহমানকে Read more

উখিয়ার মনখালী উপকূলে ঢেউয়ের তোড়ে নিখোঁজ দুই শিক্ষার্থী
উখিয়ার মনখালী উপকূলে ঢেউয়ের তোড়ে নিখোঁজ দুই শিক্ষার্থী

কক্সবাজারের উখিয়ার মনখালী উপকূলে ভয়াবহ ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়েছে নবম শ্রেণীর দুই শিক্ষার্থী।শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে সৈকতপাড়ে খেলতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন