গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত এ অঞ্চলটি দখল নিয়ে তার পরিকল্পনায় সমর্থন না দেওয়া দেশগুলোর ওপর বাণিজ্যিক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজে আয়োজিত একটি স্বাস্থ্যবিষয়ক গোলটেবিল আলোচনায় এই হুমকি দেন তিনি। খবর এএফপির।ট্রাম্প বলেন, যদি দেশগুলো গ্রিনল্যান্ডের বিষয়ে আমাদের সঙ্গে একমত না হয়, তাহলে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন।দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বারবার গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, প্রতিরক্ষা গুরুত্ব ও বিপুল খনিজ সম্পদের কথা উল্লেখ করে এই দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে, যা ডেনমার্কে ক্ষোভের জন্ম দিয়েছে।ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ রক্ষা পাবে। কারণ, আর্কটিক অঞ্চলে এর কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সেখানে উচ্চপ্রযুক্তি খাতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিপুল খনিজ সম্পদ রয়েছে। এমনকি, এই দ্বীপ দখলের জন্য তিনি শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার ‘জরুরি সংশোধন’ হচ্ছে
জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার ‘জরুরি সংশোধন’ হচ্ছে

জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। শুক্রবার (১৭ অক্টোবর) Read more

কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো ‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতাভুক্ত বিশেষ কংগ্রেস।বুধবার Read more

ইবির ৩০ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৩৩ শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত
ইবির ৩০ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৩৩ শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত

চব্বিশের জুলাই আন্দোলনবিরোধী অবস্থান নেওয়া ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত Read more

ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?
ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?

পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েন অবসান ঘটাতে এবার আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরান। তবে স্পষ্ট শর্ত হিসেবে তেহরান জানিয়েছে, Read more

বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের
বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের

বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ দিয়েছে ভারত সরকার। এর আওতায় এখন বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে Read more

১০৮ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
১০৮ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন