নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০) ও প্রবাসী দেলোয়ার হোসেন নয়ন (৪০) নিহত হয়েছেন। শুক্রবার(১৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।নিহত সালেহ আহমেদ আলিয়ারা গ্রামের মৃত সালামত উল্লাহর ছেলে ও স্থানীয়ভাবে সাবেক মেম্বার হিসেবে পরিচিত ছিলেন। অপর নিহত দেলোয়ার হোসেন নয়ন একই গ্রামের আবুল খায়েরের ছেলে এবং তিনি ব্রুনাই প্রবাসী ছিলেন। দীর্ঘদিন ধরে এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আলাউদ্দিন মেম্বার গ্রুপ ও সালেহ আহমেদ মেম্বার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সে সময় কয়েক দফা সংঘর্ষে বহু মানুষ আহত হন এবং প্রায় অর্ধশত বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ গত ৩ আগস্ট আলাউদ্দিন মেম্বারকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার পর থেকে সালেহ আহমেদ মেম্বার গ্রুপের লোকজন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছিলেন।এ বছরের ৩ জানুয়ারি সালেহ আহমেদ মেম্বার গ্রুপ পুনরায় এলাকায় প্রবেশের চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয় এবং নানাভাবে হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। নিহত দেলোয়ার হোসেন নয়নের বড় বোন হাজেরা আক্তার রিংকি অভিযোগ করে বলেন, আমাদের বাড়িঘর আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে। তবুও আমরা বাড়িতে গিয়ে তাবু টাঙ্গিয়ে বসবাস শুরু করি। শুক্রবার সকালে আলাউদ্দিন মেম্বারের ছেলে রাজিমের নেতৃত্বে প্রায় দুই শতাধিক সন্ত্রাসী একযোগে হামলা চালায়। এতে আমার ভাই নয়ন ও চাচা সালেহ আহমেদ গুলিবিদ্ধ হন। মৃত্যু নিশ্চিত করতে তাদের হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়।নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দা ফারহানা ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ করার পাশাপাশি রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আলিয়ারা গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সামাজিক Read more

ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার
ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ২২ ঘণ্টা পর এষা মনি নামের পাঁচ বছরের শিশুর মরদেহ Read more

ফরিদপুর-১: পূজা ঘিরে ভোটের রাজনীতি, মণ্ডপে মণ্ডপে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা
ফরিদপুর-১: পূজা ঘিরে ভোটের রাজনীতি, মণ্ডপে মণ্ডপে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এই পূজা রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রা পেয়েছে। Read more

শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাঞ্জাব-বেঙ্গালুরু
শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাঞ্জাব-বেঙ্গালুরু

চলতি মৌসুমে ক্রীড়াঙ্গনে চলছে নতুনদের জয়জয়কার। বিশেষত ইউরোপিয়ান ফুটবলে এই হাওয়া দেখা গেছে। ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুমের শীর্ষ টুর্নামেন্টগুলো বিশ্লেষণ Read more

ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা
ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা

দীর্ঘ আড়াই দশক পর দাবি পূরণ হতে যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন 'ফটিকছড়ি উত্তর' এলাকার বাসিন্দাদের। মন্ত্রিপরিষদ সচিব আব্দুর Read more

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে ৪ দিনের তীব্র সামরিক যুদ্ধের অবসান ঘটেছে। তবে ভারত-অধিকৃত কাশ্মিরের সীমান্তবর্তী গ্রামের অনেক বাসিন্দা পাকিস্তানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন