নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচারণা চালানোর কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার নির্দেশনা রয়েছে। কিন্তু সিংগাড়ী গ্রামে আল-আমিন এই নির্দেশনা অমান্য করে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে লিফলেট বিতরণ করছেন। এলাকাবাসীর এমন অভিযোগে লিফলেট বিতরণ করা অবস্থায় পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আল-আমিনকে জরিমানা করা হয়।এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সময়ের কণ্ঠস্বরকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭ (ক) ধারায় আল-আমিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা তার সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, প্রতীক বরাদ্দের আগে দেয়াল লিখন, পোস্টার টাঙানো বা বড় ধরনের শোডাউন করা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযানের ফলে নির্বাচনের প্রার্থীরা নির্বাচনী আইন মানতে আরোও বেশি উৎসাহিত হবেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা বলল এনসিপি
রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা বলল এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।বৃহস্পতিবার Read more

কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবি
কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবি

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান Read more

৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন
৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন

নোয়াখালীর চাটখিলে ২০২৪ সালের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের Read more

বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে ফ্রিজ জিতলেন দেলবার মোল্লা
বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে ফ্রিজ জিতলেন দেলবার মোল্লা

ওয়েষ্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ করে ফ্রিজ জিতলেন যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দেলবার মোল্লা। সোনালী ব্যাংক Read more

টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর)

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ রোববার রাতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এছাড়া, ইংলিশ প্রিমিয়ার Read more

কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর গ্রামে নিখোঁজের একদিন পর তাহছিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন