রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সম্প্রতি কাজাখস্তানে শুটিং শেষে ছবিটির দৃশ্যায়ন চলছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার চলনবিল অধ্যুষিত বিভিন্ন স্থানে। সম্প্রতি অভিনেত্রী পূজা চেরির গায়েহলুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।খোঁজ নেওয়া যায়, ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন সময় উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ উপস্থিত থাকতেন। এর মধ্যে মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে নাচ ও গানে ভরপুর গায়েহলুদের দৃশ্য দেখা যায়। গায়েহলুদের সাজে অভিনেত্রী পূজা চেরিকে ঘিরে রেখেছেন অনেকে। হলুদ শাড়ি পরিহিত অভিনেত্রীকে মাঝখানে নাচতে দেখা গেছে, এরপর উঠে আসে সাজানো বিয়েবাড়ির পরিবেশ। শুটিং সেটে গোপনে ধারণ করা এই ভিডিওটি কে বা কারা ফাঁস করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।নাচের ওই দৃশ্য বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়তেই আলোচনা জোরালো হয়েছে। সিনেমাটির নায়িকা হিসেবে পূজা চেরির শুটিংয়ের ভিডিও ফাঁস হওয়াকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অনেকেই প্রযোজনা টিমের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকেই ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত ভক্তদের মধ্যে পূজার লুকের প্রশংসায় মেতেছেন। মন্তব্যের ঘরে অভিনেত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশ করছেন অনেকে।এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। টানটান উত্তেজনা ও অ্যাকশনে ভরপুর এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে আফরান নিশো ও পূজা চেরির নতুন ক্যামিস্ট্রি। ছবিতে আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুরকে। এছাড়াও জনপ্রিয় অভিনেতা পাবনার সন্তান চঞ্চল চৌধুরীসহ আরও অনেক অভিনেতাকে সিনেমায় দেখা যাবে। সব মিলিয়ে বিগ বাজেটের সিনেমাটি মুক্তির পর ভালো সাফল্য পাবে বলে প্রত্যাশা করছেন সিনেমাপ্রেমীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরা ইপিজেডের ৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তরা ইপিজেডের ৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) চারটি শিল্প প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে কারখানাগুলোতে Read more

নাগরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত মিজান গ্রেফতার
নাগরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত মিজান গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের ওয়াশরুমে ধর্ষণের শিকার হয়েছে। পাশবিক এই ঘটনায় Read more

ধর্ষণ মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় বাদীকে কারাগারে পাঠিয়েছে আদালত
ধর্ষণ মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় বাদীকে কারাগারে পাঠিয়েছে আদালত

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামের ৭০ বছরের বৃদ্ধ কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধার বিরুদ্ধে। ২০২২ সালের ২৮ নভেম্বর নলছিটি থানায় Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশা কেটে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।বুধবার Read more

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।বুধবার Read more

কালিয়াকৈরে বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিয়াকৈরে বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২৯ এপ্রিল) বিকেলে সাড়ে ৫ টায় সমিতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন