ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজছাত্রীকে (২৬) রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- বাসের চালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)।মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, মহাসড়কে ডিউটি করার সময় তারা করটিয়ার একটি হোটেলে নাস্তা করছিলেন। বাসের মেয়ে এবং চালক-হেলপাররাও সেখানে নাস্তা করছিল। পুলিশ দেখে চালক-হেলপাররা মেয়েটাকে কৌশলে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। হঠাৎ এক ব্যক্তি বাসের ওখানে ছিনতাই হচ্ছে বলে শব্দ করে স্থান ত্যাগ করে। তখন পুলিশের সন্দেহ হলে তারা বাসের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদে মেয়েটা কান্না করে ঘটনা খুলে বলে। পরে তাদের ৩ জনকে আটক এবং মেয়েটাকে উদ্ধার করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।   মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাঙলা কলেজের দর্শন বিভাগের জনৈক ছাত্রী (২৬) ঢাকার রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের চন্দ্রা টু ঢাকার গাড়িতে ওঠেন। বাসে তখন দুইজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর ওই কলেজছাত্রীকে জোর করে আটকে রেখে চালক-হেলপার। এ সময় হেলপারের সহযোগী মেয়েটির সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই তরুণীকে রাতভর দলবদ্ধ যৌন নিগ্রহ চালায় ও সে দৃশ্য ভিডিও ধারণ করে। পরে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর বাসটি সন্দেহজনক অবস্থায় দাঁড় করালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে।তিনি জানান, ভিকটিমসহ গ্রেপ্তারকৃতদের গাড়ি সহ টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাকসু নির্বাচনে ভিপি-এজিএসসহ ২০ পদে শিবিরের নিরঙ্কুশ জয়
রাকসু নির্বাচনে ভিপি-এজিএসসহ ২০ পদে শিবিরের নিরঙ্কুশ জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল।২৩টি পদের Read more

বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী, অভিমানে স্বামীর আত্মহত্যা
বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী, অভিমানে স্বামীর আত্মহত্যা

বরগুনার তালতলীতে স্ত্রী ফিরে না আসায় অভিমান করে জহিরুল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।গতকাল বুধবার (১৬ এপ্রিল) দিবাগত Read more

নোয়াখালীর বেগমগঞ্জে ভুয়া র‍্যাব গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে ভুয়া র‍্যাব গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক ভুয়া র‍্যাবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে নগদ ১ লক্ষ ১২ হাজার ৪শত Read more

Casino Rivo : guide complet de la vérification de compte et de l’inscription pour les joueurs français
Casino Rivo : guide complet de la vérification de compte et de l’inscription pour les joueurs français

Casino Rivo – Guide complet 2025 pour les joueurs français Pourquoi choisir le casino Rivo ? Le casino rivo se démarque Read more

ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান
ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। ষড়যন্ত্র মোকাবেলার Read more

দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র: বার্ন পরিচালক
দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র: বার্ন পরিচালক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা আশঙ্কাজনক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন