যশোরে দুই শিশু সন্তানকে মারধরের প্রতিবাদ করায়  স্বামী- স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার  কেসমত নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে মিজানুর রহমান (৩০) ও তার স্ত্রী সালমা বেগম (২৭)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।আহত মিজানুর রহমান জানান, আমার দুই শিশু পুত্র সামিউল ও জোবায়ের বাড়ির পিছনে খেলা করছিল। সেখানে খেলতে যায় প্রতিবেশী শফিকুল ইসলামের মেয়ে তাসফি। তাকে খেলতে না নেওয়ায় আলমগীর আমার দুই সন্তানকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে আলমগীর ও তার ছেলে মামুন ক্ষুব্ধ হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা পিতা পুত্র মিলে লোহার রড দিয়ে আমাদের (স্বামী-স্ত্রী) পিটিয়ে জখম করে। পরে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে ভর্তি হয়েছি।হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত স্বামী স্ত্রী সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একাধিক মামলার আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত Read more

পানির পিপাসা মেটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
পানির পিপাসা মেটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বৃষ্টির রাতে তৃষ্ণা মেটাতে গিয়েছিলেন কলসি থেকে পানি খেতে। জানতেন না, সেই পানির খোঁজেই টিনের ঘরের গায়ে লেগে থাকা মৃত্যুর Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত ৪০টি হত্যাকাণ্ড’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত ৪০টি হত্যাকাণ্ড’

অন্তর্বর্তী সরকারের আমলেও থামছে না বিচারবহির্ভূত হত্যা; রাজনৈতিক দলগুলোর অগোচরে জুলাই সনদের কয়েকটি দফা বদল করেছে বলে বিএনপির অভিযোগ; সনদ Read more

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে নিয়ে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ Read more

এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা
এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা এখন আর শুধু অভিনেত্রী নন, তার নামের পাশে যুক্ত হয়েছে আরও একটি বিশেষণ। সেটি হলো ‘ডক্টর’। সম্প্রতি Read more

১৫ মে: নামাজের সময়সূচি
১৫ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন