নতুন আলু পাওয়া যাচ্ছে বাজারে। আলু খেতে তো ভালোলাগেই, নতুন আলু যেন আমাদের একটু বেশিই পছন্দের। এর স্বাদও আলাদা। আলু দিয়ে তৈরি করা যায় এমন খাবারের তালিকা করলে বেশ লম্বা হয়ে যাবে। তবে আপনি গতানুগতিক স্বাদের বাইরে কিছু রাঁধতে চাইলে তৈরি করতে পারেন গার্লিক পটেটো। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-তৈরি করতে যা লাগবেআলু- ৪-৫টিপেঁয়াজ কুচি- ২ টেবিল চামচরসুন কুচি- ১ চা চামচতেল- ২ চা চামচঘি- ১ টেবিল চামচমরিচের গুঁড়া- ১ চা চামচহলুদ গুঁড়া- ১ চা চামচধনিয়া গুঁড়া- ১/২ চা চামচজিরা গুঁড়া- ১/২ চা চামচগরম মসলার গুঁড়া- ১/২ চা চামচআদা বাটা- ১/২ চা চামচরসুন বাটা- ১ চা চামচটমেটো পিউরি- ২ টেবিল চামচধনিয়া পাতা কুচি- ২ চা চামচটক দই- ১/২ কাপতেজপাতা- ২টিকাঁচা মরিচ ফালি- ৪টিলবণ- স্বাদমতো।যেভাবে তৈরি করবেনকেটে রাখা আলু পানি ও সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা ফোঁড়ন দিয়ে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিন। তারপর একে একে লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে মসলাগুলো কষিয়ে নিন। টমেটো পিউরি ও টকদই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কষানো হলে তাতে আলু দিয়ে নেড়েচেড়ে দিন। চুলার আঁচ কমিয়ে সেদ্ধ হতে দিন।অন্য একটি প্যানে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা মরিচ ফালি দিয়ে ভেজে নিন। ভাজা হয়ে গেলে এটি আলুর সঙ্গে মিশিয়ে দিন। এরপর গরম মসলার গুঁড়া ও ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। গরম গরম ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু গার্লিক পটেটো।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি
ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

ফিফার অক্টোবর উইন্ডো চলছে। এই সময়ে তিন দিনের ব্যবধানে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভেনেজুয়েলার Read more

লাওস সীমান্তে সংঘর্ষ, থাইল্যান্ডে পর্যটন স্পট বন্ধ
লাওস সীমান্তে সংঘর্ষ, থাইল্যান্ডে পর্যটন স্পট বন্ধ

লাওসে মাদক পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় সীমান্তবর্তী দর্শনীয়স্থান বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করেছে। Read more

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী

নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে Read more

মেঘনা সেতুর ঢালে রড বোঝাই ট্রাক উল্টে ৯ কিলোমিটার যানজট
মেঘনা সেতুর ঢালে রড বোঝাই ট্রাক উল্টে ৯ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে মেঘনা সেতুর পূর্ব প্রান্তের ঢালে একটি রড বোঝাই ট্রাক উল্টে পড়ে। এতে ঢাকামুখী লেনে প্রায় Read more

যশোরে কোটি টাকার সোনার বারসহ আটক ২
যশোরে কোটি টাকার সোনার বারসহ আটক ২

যশোরে কোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ দুই পাচারকারী ধরা পড়েছে। সোমবার (১৮ আগস্ট) সদরের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

আবারও এক ওভারে ছয় ছক্কা, গিবস-যুবরাজদের পাশে মানান বশির
আবারও এক ওভারে ছয় ছক্কা, গিবস-যুবরাজদের পাশে মানান বশির

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা—শুধু ব্যাটিং নয়, তা যেন সাহস, দাপট আর অসাধারণ স্কিলের নিখুঁত প্রকাশ।  হাতে গোনা কয়েকজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন