সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানিকর বক্তব্য ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জেরিন সুলতানা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এ সময় নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।সংবাদ সম্মেলনে জেরিন সুলতানা বলেন, তিনি মাগুরার শালিখা উপজেলার বামনখালী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার নওদাগ্রামে বসবাস করছেন। ২০০৯ সালের ১৪ অক্টোবর যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের মৃত জুড়ান বিশ্বাসের ছেলে জহিরুল ইসলামের সঙ্গে ৬০ হাজার টাকা দেনমোহরে তার বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের ১৬ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ১ অক্টোবর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।বিবাহ বিচ্ছেদের পর জীবিকার তাগিদে তিনি পাইকারি ও খুচরা থ্রি-পিস, শাড়ি ও বিভিন্ন বস্ত্রের ব্যবসা শুরু করেন। এরপর থেকেই তার সাবেক স্বামী জহিরুল ইসলাম বিভিন্ন সময় মোবাইল ফোনে এবং সরাসরি তার বাসায় এসে গুম, খুন ও গুরুতর জখম করার হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, হাউলী গ্রামে চলমান একটি জমি-সংক্রান্ত বিরোধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও গত ২৬ ডিসেম্বর ২০২৫ বিকেলে আলী কদর, জিয়া রহমান ও তার সাবেক স্বামী জহিরুল ইসলাম মিলে একটি তথাকথিত সংবাদ সম্মেলনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দেন।ওই সংবাদ সম্মেলনে তাকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়। সেখানে তাকে মাদক ব্যবসায়ী, পরপুরুষে আসক্ত এবং একই গ্রামের এক ব্যক্তির ‘রক্ষিতা’ হিসেবে আখ্যায়িত করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর বলে দাবি করেন তিনি।এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী নারী। থানায় মামলা করতে ব্যর্থ হয়ে তিনি শেষ পর্যন্ত বিজ্ঞ আদালতে একটি নালিশি মামলা দায়ের করেছেন। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় তীব্র জ্বালানি সংকট
নেত্রকোনায় তীব্র জ্বালানি সংকট

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ার মধ্যেই নেত্রকোনায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। জেলার ১৮টি ফিলিং স্টেশনের Read more

কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল
কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার (২৫ মার্চ) আইন, Read more

তারেক রহমানকে যাওয়ার সুযোগ দিতে শাহবাগের অবস্থান সরিয়েছে ইনকিলাব মঞ্চ
তারেক রহমানকে যাওয়ার সুযোগ দিতে শাহবাগের অবস্থান সরিয়েছে ইনকিলাব মঞ্চ

শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে ইনকিলাব মঞ্চ। এমন Read more

ভিয়েতনামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০
ভিয়েতনামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০

ভিয়েতনামের কেন্দ্রীয় অঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। স্থানীয় সময় Read more

২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

হকিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই অনায়াসে বাংলাদেশের বড় জয় ৷ শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ৩-২ গোলে Read more

শোকের দিনে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমানের
শোকের দিনে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমানের

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে পাশে থাকার জন্য আন্তরিকভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন