আগামী জাতীয় নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ এড়াতে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই, যারা কাম্য নয়, তারা এসে হাজির হয়ে যেতে পারে। এ জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা ভিসা বন্ধ করছি না। ভিসা নিয়ে আসুক, যাদের পারপাস ঠিক থাকবে, তাদের আমরা আসতে দেব।’এ সময় তিনি বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার ভাইরাল ভিডিওর বিষয়েও কথা বলেন।  তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি।’গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশের সৈন্য পাঠানোর সম্ভাবনা নিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। মাত্র আলাপ-আলোচনা চলছে। কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি, কারা থাকবে, কারা থাকবে না। যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, কোনো অবস্থাতেই এই পরিবশে সৃষ্টি না হলে আমরা যাব না।’তিনি আরও বলেন, ‘প্রথমত, আমরা যুদ্ধ করতে যাব না, দ্বিতীয়ত, এমন কোনো কর্তৃপক্ষ থাকবে, যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব নয়, সে ক্ষেত্রে আমরা যাব না। আমাদের শর্তগুলো পরিষ্কার। এরপর আমরা চিন্তাভাবনা করব।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে শিক্ষক সমিতির পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে শিক্ষক সমিতির পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। রোববার (৬ এপ্রিল) দুপুরে ঘাটাইল উপজেলা প্রাথমিক Read more

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড Read more

কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল
কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলাদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ Read more

দাম কমেছে হার্টের ১০ ধরনের রিংয়ের, কার্যকর আজ থেকে
দাম কমেছে হার্টের ১০ ধরনের রিংয়ের, কার্যকর আজ থেকে

দেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ৩টি কোম্পানির তৈরি ১০ ধরনের করোনারি স্টেন্টের নতুন দাম আজ ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। এর Read more

এক ধাক্কায় ভারতের জার্সির দাম কমল ৮০ শতাংশ
এক ধাক্কায় ভারতের জার্সির দাম কমল ৮০ শতাংশ

এশিয়া কাপ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য এল দারুণ খবর। এবার অনেক কম দামে পাওয়া যাচ্ছে জাতীয় দলের অফিসিয়াল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন