মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের শোলারচর গ্রামের দক্ষিণপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সদর দপ্তরের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে সদর আর্মি ক্যাম্প এ বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে ইলিয়াস ভূঁইয়া পালিয়ে যায়।পলাতক ইলিয়াস ভূঁইয়ার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা ৮টি মামলা রয়েছে। উদ্ধারকৃত কার্তুজগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, উদ্ধারকৃত কার্তুজ সেনাবাহিনীর কাছ থেকে গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ
বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ

আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য—‘ভাবনায় স্বাস্থ্য, ভাবনায় Read more

‘গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলা করা হোক’
‘গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলা করা হোক’

আলোচিত ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আমি মনে করি— আশপাশের চারটা জেলার মধ্যে ভাগ Read more

এপ্রিলে নির্বাচনে রাজি, তবে সংস্কার শেষে: সারজিস আলম
এপ্রিলে নির্বাচনে রাজি, তবে সংস্কার শেষে: সারজিস আলম

আগামী বছরের মার্চের মধ্যে প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে অংশগ্রহণে কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছেন জাতীয় Read more

চট্টগ্রামে সাবেক ৩ মন্ত্রী ও ৮ এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
চট্টগ্রামে সাবেক ৩ মন্ত্রী ও ৮ এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় দোকান কর্মচারী শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলায় পুলিশের দাখিল করা অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। এ মামলার Read more

শৈত্যপ্রবাহের মধ্যেই সাগরে গভীর নিম্নচাপ
শৈত্যপ্রবাহের মধ্যেই সাগরে গভীর নিম্নচাপ

মাঘের আগেই দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। দেশের ২৪ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে এ শৈত্যপ্রবাহের Read more

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ২৪ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ২৪ জেলে আটক

ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের ২৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন