রাজধানীর উত্তরা টঙ্গী ব্রিজ এলাকায় একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এর ফলে উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা টঙ্গী ব্রীজের নিকটে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হওয়ায় উত্তরার বিতরণ মেইন ১২ ইঞ্চি ব্যাসের লাইন শাটডাউন করায় সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ভালভ প্রতিস্থাপনের কাজ দ্রুততার সঙ্গে চলমান রয়েছে। কাজ সম্পন্ন হলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।আরও বলা হয়, ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে। সন্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা’
‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা’

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি Read more

‘আমরা খেলি বলেই বিসিবি টাকা পায়’
‘আমরা খেলি বলেই বিসিবি টাকা পায়’

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বলে জানিয়েছে বিসিবি। এরপর বিসিবির আয় নিয়ে একটি বক্তব্য দিয়েছেন জাতীয় দলের Read more

প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা

সম্প্রতি ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা  অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অসুর রূপে প্রতিমা উপস্থাপন অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য Read more

জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের
জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

জিপিএইচ ইস্পাত কারখানায় লিফটের তার ছিড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলো  মীরসরাই উপজেলার কুরুয়া গ্রামের শামসুল আলমের ছেলে  মোঃ Read more

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ২ যুবকের মৃত্যু
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. ইমন (২৪) ও রিফাত (২০) নামে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে Read more

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন