মিশর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুড শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ওয়াশিংটনের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা আসে, যা মূলত ট্রাম্পের পূর্ববর্তী একটি নির্বাহী আদেশের বাস্তবায়ন।মার্কিন ট্রেজারি বিভাগ জর্ডান ও মিশরের শাখাকে ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে এবং স্টেট ডিপার্টমেন্ট লেবাননের শাখাকে আরও কঠোর ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ বা এফটিও  হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে সমর্থন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলি স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে অভিযোগ করেছে যে, ব্রাদারহুডের শাখাগুলো নিজেদের বৈধ সামাজিক সংগঠন হিসেবে দাবি করলেও তারা নেপথ্যে হামাসের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে সহায়তা করে।যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার ফলে সংগঠনগুলোর জন্য বড় ধরনের আইনি ও অর্থনৈতিক সংকট তৈরি হবে। এখন থেকে এই দলগুলোকে যেকোনো ধরনের সহায়তা দেয়া অবৈধ বলে গণ্য হবে এবং তাদের আয়ের উৎস বন্ধ করতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বিশেষ করে লেবাননের শাখাটি এফটিও তালিকায় থাকায় তাদের কোনো সদস্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।১৯২৮ সালে হাসান আল-বান্নার হাত ধরে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে পরিচিত। দীর্ঘ সময় ধরে মিশরের ক্ষমতায় থাকা এবং পরবর্তীতে সামরিক অভ্যুত্থানের মুখে পড়ার পর থেকেই কায়রো প্রশাসন তাদের নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে। সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাদারহুডের শাখাগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিল এবং লেবাননের শাখাটি হিজবুল্লাহর সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েল বিরোধী ফ্রন্টে যোগ দিয়েছিল।এই নিষেধাজ্ঞার প্রতিবাদে লেবাননের পার্লামেন্ট সদস্য ইমাদ আল-হুত জানিয়েছেন, তাদের সংগঠন একটি বৈধ রাজনৈতিক দল এবং এর সাথে বিদেশি কোনো শক্তির সংশ্লিষ্টতা নেই। তিনি সাফ জানিয়ে দেন যে, কোনো রাজনৈতিক দলের মূল্যায়ন কেবল দেশের সংবিধান অনুযায়ী হওয়া উচিত, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নয়। মিশরের ব্রাদারহুড শাখাও এই আদেশের তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছে যে, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মতো দেশগুলোর চাপের মুখে পড়েই ট্রাম্প প্রশাসন এই পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছে।এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই আদেশের প্রভাব পড়তে শুরু করেছে। টেক্সাস ও ফ্লোরিডার রিপাবলিকান গভর্নররা মুসলিম ব্রাদারহুডের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে শীর্ষস্থানীয় নাগরিক অধিকার সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস’ বা সিএআইআর-এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। যদিও সিএআইআর এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত
পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বিবিসি Read more

বর্ষায় বাউফলে দেশি মাছের জন্য চাইয়ের কদর
বর্ষায় বাউফলে দেশি মাছের জন্য চাইয়ের কদর

এখন বর্ষাকাল। বিরামহীন বৃষ্টির কারণে বাউফল উপজেলার খাল, বিল, ডোবা, নালা পানিতে টুইটুম্বুর। এ সকল ডোবা নালায় প্রকৃতিকভাবে বেড়ে ওঠে Read more

সচিবালয়ের সামনে ছাত্রদলের হাতে আটক ছাত্রলীগ কর্মী
সচিবালয়ের সামনে ছাত্রদলের হাতে আটক ছাত্রলীগ কর্মী

সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল।মঙ্গলবার (২২ জুলাই) Read more

চৌহালীতে যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
চৌহালীতে যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর একটি চর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বুধবার (২৫ মার্চ) দুপুরে Read more

বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি‌: নাহিদ
বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি‌: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।বুধবার (২২ অক্টোবর) Read more

ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় চতুর্থ
ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় চতুর্থ

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন