চাঁদপুরে বিচারিক আদালতের নির্দেশে মৎস্য আইনের ৪৩টি মামলার আলামত হিসেবে জব্দকৃত অবৈধ জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার(১৩ জানুয়ারি) বিকেলে চাঁদপুর হরিণা নৌ পুলিশ ফাঁড়ির সামনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।চাঁদপুর চীফ জুডিশিয়াল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধন ও আব্দুল মান্নান উপস্থিতিতে এসব নিষিদ্ধ জাল ধ্বংস করা হয়। আদালতের নির্দেশে ধ্বংস করা জালের পরিমাণ ছিল প্রায় ৬৪ হাজার ৮০০ মিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬৯ হাজার টাকা।মৎস্য আইনের আওতায় জব্দ করা এসব অবৈধ জাল আদালতের আদেশে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যাতে ভবিষ্যতে এগুলো পুনরায় ব্যবহারের সুযোগ না থাকে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহার রোধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই গণহত্যার জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে শিবিরের মিছিল
জুলাই গণহত্যার জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে শিবিরের মিছিল

পতিত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে বর্ণাঢ্য মিছিল করেছে Read more

নিখোঁজের ৩ দিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

ভোলার তজুমদ্দিনে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে এক বাকপ্রতিবন্ধীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরের বুকে ও ডান Read more

ফুলবাড়ীতে ভয়াবহ আগুনে ছাই ৬টি বসতঘর, ক্ষতি ১৫ লাখ
ফুলবাড়ীতে ভয়াবহ আগুনে ছাই ৬টি বসতঘর, ক্ষতি ১৫ লাখ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ৬টি বসত ঘর, আসবাবপত্র, ধানচাল ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ জুলাই) Read more

যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট
যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও বলে, Read more

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা
গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

নেত্রকোনার মদন উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ লোকজনের Read more

নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা
নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি নির্দেশ দিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি জাহাজে ড্রোন হামলা চালান বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন