জামালপুরের ইসলামপুরে জামির উদ্দিন নামে বয়োবৃদ্ধ রোগাক্রান্ত এক ব্যাক্তিকে আটক করে বিপাকে পড়েছে পুলিশ। তিনি সাবেক ইউপি মেম্বার। বর্তমানে গুরুত্বর অসুস্থ্য জামির উদ্দিন পুলিশ হেফাজতে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।জানা যায়, ইসলামপুর থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সিরাজাবাদ বাজার থেকে ১০ জানুয়ারী রাতে জামির উদ্দিন(৭০)কে আটক করে। ওই সময় জামির উদ্দিন গুরুত্বর অসুস্থ ছিলেন। আটকের পর জামির উদ্দিনকে থানায় নেন এসআই হাবিবুর রহমান। থানায় নেওয়ার পর জামির উদ্দিনের অবস্থা সংকটাপন্ন হলে পুলিশ তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। গত শনিবার রাতে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। রোববার দুপুরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করেন। বর্তমানে পুলিশ পাহারায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তার চিকিৎসা চলমান আছে । এব্যাপারে জামির উদ্দিনের মেয়ের জামাই ফরহাদ হোসেন জানান, প্রায় ১৫ বছর ধরে শ্বাসকষ্ট, ব্যথা ও হার্টের জটিলতাসহ নানা রোগে আক্রান্ত আমার শ্বশুর । কী কারণে তাকে আটক করা হয়েছে, সেটাও জানায়নি পুলিশ। তার বিরুদ্ধে কোন মামলাও নেই।ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের জানান, জামির উদ্দিন নামে এক ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।ইসলামপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, বিষয়টি আমি জানি না। আমি কাউকে আটক করি নাই। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান, জামির উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাকে আটকও করা হয়নি। তবে একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়ে ছিলো। অসুস্থ হওয়ার পর জামির উদ্দিন পুলিশ হেফাজতে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছে ।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্তপূর্বক গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত হওয়া দরকার: সালাম পিন্টু
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত হওয়া দরকার: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত হওয়া Read more

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়

লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সের কল্যাণে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে Read more

সোনার দাম ভরিতে বাড়ল ১৫৬৩ টাকা
সোনার দাম ভরিতে বাড়ল ১৫৬৩ টাকা

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৫৬৩ টাকা। এখন Read more

প্লাস্টিক-পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন, বন্ধ করার এখনই সময়
প্লাস্টিক-পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন, বন্ধ করার এখনই সময়

প্লাাস্টিক পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন। প্লাস্টিক পলিথিন দূষণের ফলে সুন্দরবনের বাস্তুতন্ত্র হুমকিতে। গবেষণায় সুন্দরবনের মাছে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। Read more

পল্টন মোড়ে দুই ককটেল বিস্ফোরণ
পল্টন মোড়ে দুই ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্টন মোড়ে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) রাত রাত পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন