স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর রিয়াল মাদ্রিদ তাদের কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোষণা দিলো। দায়িত্ব নেয়ার মাত্র সাত মাসের মাথায় রিয়াল মাদ্রিদের ডাগআউটের দায়িত্ব ছাড়ল ‘ঘরের ছেলে’ আলোনসো। তার স্থলাভিষিক্ত হয়েছেন রিয়ালেরই আরেক সাবেক ফুটবলার আলভারো আরবেলোয়া।গত বছরের জুনে কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন বায়ার লেভারকুসেনকে অবিশ্বাস্য সাফল্য এনে দেয়া জাবি আলোনসো। তবে ইউরোপের সফলতম ক্লাবটির ডাগআউটে নিজের সেই জাদুকরী ফর্ম ধরে রাখতে পারছিলেন না তিনি। লা লিগায় ১৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজয় সমর্থকদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়; গ্যালারি থেকেই ওঠে ‘বরখাস্ত করো’ স্লোগান।সোমবার (১২ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে,‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, মূল দলের কোচ হিসেবে জাবি আলোনসোর অধ্যায় এখানেই শেষ।’ আলোনসোর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪টি ম্যাচ খেলেছে রিয়াল, যার মধ্যে ২৪টিতে জয় পেলেও হেরেছে ৬টিতে এবং ড্র করেছে ৪টি ম্যাচে। ইউরোপের শীর্ষ পর্যায়ে রিয়ালের মতো ক্লাবের জন্য এই ফলাফল অপর্যাপ্ত বলে মনে করছে বোর্ড।আলোনসোর বিদায়ের কিছুক্ষণ পরই নতুন কোচের নাম ঘোষণা করে রিয়াল। ক্লাবের সাবেক রক্ষণভাগের তারকা আলভারো আরবেলোয়াকে মূল দলের দায়িত্ব দেয়া হয়েছে। আরবেলোয়া এর আগে রিয়ালের যুব একাডেমি ও রিয়াল কাস্তিয়ার কোচের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। ২০১৭ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানো এই তারকা কোচিং পেশায় যুক্ত হন ২০২০ সালে।খেলোয়াড়ি জীবনে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে ২৩৮টি ম্যাচ খেলেছেন আরবেলোয়া। দুটি চ্যাম্পিয়নস লিগ ও লা লিগাসহ রিয়ালের হয়ে ৮টি ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া স্পেনের স্বর্ণালি প্রজন্মের সদস্য হিসেবে ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের স্বাদ পেয়েছেন তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে সড়কে চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক
জীবননগরে সড়কে চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক

জীবননগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দু'ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে।সোমবার Read more

মির্জাপুরে অটোচালককে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মির্জাপুরে অটোচালককে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চালক ফালু মিয়াকে পিটিয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। Read more

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপসহ ১৮ জনের Read more

টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের
টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নিয়ে কঠিন সময় পার করছে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টে পা রাখার পর এখনো জয়ের স্বাদ পায়নি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন